Trans rights: রূপান্তরকামীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ সিভিকভলান্টিয়ারের বিরুদ্ধে! বাদুড়িয়ায় চাঞ্চল্য
Trans rights issue erupts as civic volunteer allegedly molests and mistreats transgender persons in Baduari Chatar.
Truth Of Bengal: রূপান্তরকামীর সঙ্গে অভব্য আচরণ! এক রূপান্তরকামীকেশ্লীলতাহানি ও তাঁর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠল এক সিভিকভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ারচাতরায়(Trans rights)। এই ঘটনায় প্রতিবাদে বাদুড়িয়ার থানার চাতরাফাঁড়িতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। শেষে তদন্তের আশ্বাস দিলে অবরোধ বিক্ষোভ ওঠে।
Trans rights: রূপান্তরকামীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ সিভিকভলান্টিয়ারের বিরুদ্ধে! বাদুড়িয়ায় চাঞ্চল্য pic.twitter.com/pm0M8FICz7
— TOB DIGITAL (@DigitalTob) September 12, 2025
[আরও পড়ুনঃ Bengal victory: গোয়াকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ রিলায়েন্স ক্রিকেটের ফাইনালে পৌঁছল বাংলা]
জানা গিয়েছে, গতকাল রাত ১০টা নাগাদ বাদুড়িয়ারচাতরার ২ রূপান্তরকামীকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে বসির মোল্লা নামে এক সিভিক পুলিস(Trans rights)। অভিযোগ, জিজ্ঞাসাবাদের নামে তাঁদের ২ জনকে আটকে হেনস্থা করেন ওই সিভিক পুলিস। এক রূপান্তরকামীরগায়ে হাতও দেন। গালিগালাজ করেন। এই ঘটনার পরই চাতরাফাঁড়িতেগিয়ে বিক্ষোভ দেখান রূপান্তকামীরা।
FB POST: https://www.facebook.com/truthofbengal
ঘটনার কথা জানতে পেরে আশপাশের বাসিন্দারাও সিভিক পুলিসের অশালীন আচরণের বিরুদ্ধে ওই দুই রূপান্তরকামীর সঙ্গে থানায় জমায়েত করে। প্রতিবাদ বিক্ষোভ ফেটে পড়েন(Trans rights)। লিখিতও অভিযোগ করেন তাঁরা এই ঘটনায়। শেষে পুলিস বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিলে অনেক রাতে অবরোধ বিক্ষোভ ওঠে।




