Health Protest: ১০ বেডের হাসপাতালের দাবিতে অবস্থান বিক্ষোভ ও মানববন্ধন
Residents of Jhākra in Chandrakona II demand a 10-bed hospital as emergencies force villagers to travel 12 km to Chandrakona Rural Hospital.
Truth Of Bengal: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২নম্বর ব্লকের ঝাঁকরা এলাকায় অবস্থান বিক্ষোভ ঝাঁকরা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির। ঝাঁকরা এলাকায় কমপক্ষে ১০ বেডের হাসপাতাল চাই(Health Protest)। ঝাঁকরা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির দাবি বিভিন্ন জায়গায় দরবার করেও সমস্যার সমাধান হয়নি।
[আরও পড়ুনঃ Coupon Controversy: বেশি দামে ভোগের কুপন বিক্রি, নালিশ পূর্ব বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরে]
ঝাঁকরা এলাকায় ৪০ থেকে ৫০টি গ্রামের মানুষের মূল কেন্দ্র ঝাঁকরা তাদের চিকিৎসার জন্য ১২ কিলোমিটার দূরে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে আসতে হয়(Health Protest)। এলাকাবাসীর দাবি বহু সাপে কাটা রোগী থেকে অ্যাক্সিডেন্ট রোগীকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায়।
FB POST: https://www.facebook.com/truthofbengal
ঝাঁকরা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির দাবি বিএমএ ইচ থেকে বিধায়ক, এমপি ডিএম এর কাছেও তাদের সমস্যার কথা তারা তুলে ধরেছেন সমাধান হয়নি তাই আবারও অবস্থান বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে।



