রাজ্যের খবর

মালদায় বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে কড়া নিরাপত্তা, পাহারায় বিএসএফ

Tight security in Malda to prevent Bangladeshi infiltration, BSF on guard

Truth Of Bengal: অশান্ত বাংলাদেশ, এই পরিস্থিতিতে অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কা মালদার সীমান্তবর্তী এলাকাগুলিতে। গোয়েন্দা দফতর সূত্রে এমন খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদার ১৭২ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। তার মধ্যে প্রায় ৩২ কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই এবং ১৮ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ। আর এই সমস্ত সীমান্ত দিয়েই জঙ্গিদের অনুপ্রবেশ ঘটে।

এই আশঙ্কায় রীতিমতো রাতের ঘুম উড়েছে সীমান্তবর্তী এলাকার হবিবপুর ব্লকের যাদব নগর, আইহো সহ একাধিক এলাকার মানুষদের। এই এলাকার সমস্ত বাসিন্দারা দাবি করছেন যে, তারা আতঙ্কে রয়েছেন। সূর্য ডুবতেই তারা বাড়িতে চলে আসছেন। জলপথ থাকায় বিএসএফের কাছে আধার কার্ড জমা রেখে মহানন্দা নদীতে স্নান করতে যেতে হয় বাসিন্দাদের। কারণ মহানন্দার ওই পার বাংলাদেশ।

সীমান্ত এলাকার অনেক বাসিন্দাদের আবার অভিযোগ বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির জেরে তাদের এলাকায় চুরি ছিনতাই বেড়েছে। তাদের অনুমান ওপার বাংলা থেকে নদী পারাপার হয়ে এপার বাংলায় ঢুকে চুরি ছিনতাই করে রাতের অন্ধকারে আবার ফিরে যাচ্ছে দুষ্কৃতীরা। তবে বিএসএফের পক্ষ থেকে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। জলপথেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্থলপথেও কড়া নিরাপত্তায় থাকছে বিএসএফ।

Related Articles