রাজ্যের খবর

Tiger Intrusion: একি কাণ্ড! ঘরের মধ্যে বাঘ, কী হল তারপর?

A Royal Bengal Tiger entered a house near the Bengal-Jharkhand border, sparking panic. Forest officials rushed to the spot.

Truth Of Bengal: এবার ঘরের মধ্যে ঢুকে পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার (Tiger Intrusion)। ঝাড়খন্ড বাংলা সীমান্তবর্তী মাড়দু গ্রামে পুরন্দর মাহাতোর বাড়িতে হঠ্যাৎ-ই ঢুকে পড়ে দক্ষিণরায়। আর সেই দেখে ছোটাছুটি পড়ে যায় এলাকায়। ভোর ৪টের সময় গবাদি পশু বের করতে গিয়ে চক্ষু চড়কগাছ পুরান্দারের।

চোখের সামনে বাঘ দেখে চিল-চিৎকার করতে থাকেন তাঁর দুই মেয়ে। কোন রকমে প্রাণ হাতে নিয়ে বাড়ির দরজা বন্ধ করে বেরিয়ে পড়েন পুরন্দার। ততক্ষণে বাড়ির সামনে উপচে পড়া ভিড়। বাঘ দেখতে হাজির এলাকার মানুষ। তখনও অন্ধকার চিরে দিনের আলো উঁকি দেয়নি। খবর দেওয়া হয় বন দফতরকে। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাড়িটিকে ঘিরে ফেলেন। যদিও বাঘ মামা এখনও নিরাপদেই রয়েছে ওই বাড়িতে (Tiger Intrusion)।

[আরও পড়ুন: Pannel Correction: হাইকোর্টের কড়া নির্দেশ- ২০১৭-র শিক্ষক নিয়োগ প্যানেলে ঐতিহাসিক সংশোধনের পথে!]

অবশেষে খাঁচা বন্দি হল বাঘ | প্রায় বারো ঘন্টা সংঘর্ষের পর খাঁচা বন্দি করা হল বাঘকে। বেঙ্গল ঝাড়খণ্ডের বোর্ডের  শিল্লী বনাঞ্চলের মাডুদু গ্রামে পুরন্দর মাহাতোর বাড়িতে ভোর চারটা নাগাদ একটি বাঘ ঢুকে পড়ে। খবর চাউর হতেই ভিড় জমে গ্রামবাসীদের | খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন কর্মী থেকে ঝাড়খণ্ডের বন আধিকারিকরা। পৌঁছায় ঝাড়খণ্ডের মুখ্য বনপাল ( বন্যপ্রাণ ) পরিতোষ উপাধ্যায়। ঘরের দুয়ারে পাতা হয় খাঁচা। সেই খাঁচায় অবশেষে সন্ধ্যা পোনে ছয় টা নাগাদ বন্দি করা হয় বাঘটিকে। বাঘটিকে পালামু নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন রাঁচি DFO শ্রীকান্ত বর্মা।

Related Articles