রাজ্যের খবর

আবাস যোজনার বাড়ির টাকা না পেয়ে বর্ষায় ভাঙ্গা বাড়িতে থাকতে হচ্ছে গ্রামবাসীদের

The villagers have to live in broken houses during the monsoon without getting the money for the housing scheme

Truth Of Bengal: বীরভূম, পার্থ দাস: প্রসঙ্গত দু’বছর ধরে বন্ধ রয়েছে ১০০ দিনের কাজের পাশাপাশি আবাস যোজনার বাড়ি বারবার কেন্দ্রে স্বচ্ছতা আনতে প্রতিদিন দিয়ে এসে বিভিন্ন বাড়ি প্রাপকদের পরিদর্শন করে সার্ভে করে। কিন্তু এখনো পর্যন্ত আবাস যোজনার বাড়ির কেন্দ্র সরকার কোনভাবেই সেই সকল গ্রামবাসীদের কথা ভেবে দিচ্ছে না এমনকি ১০০ দিনের কাজ দীর্ঘদিন বন্ধ হয়ে রয়ে গেছে।

এর ফলে গ্রামের থাকা হাইড্রেন সহ বড় বড় পুকুরগুলি কাটানোর কাজ বন্ধ হয়ে গেছে। ফলে জল উঠে যাচ্ছে গ্রামবাসীদের বাড়িতে, রাস্তার উপর। সমস্যায় পড়েছে এই বর্ষাতে গ্রামের মানুষ। সিউড়ি থানার অন্তর্গত দু নম্বর ব্লকের জানুরী, কোমা, ধইটে সহ বীরভূম জেলার একাধিক গ্রামে মানুষ বিপজ্জনক অবস্থায় বসবাস করছেন। কারো বাড়ীর একপাশ দেওয়াল ভেঙে পড়ে গেছে কারো আবার অর্ধ বাড়ি ভেঙে পড়ে রয়েছে।

এর ফলে গ্রামের নেতৃত্বরা সেখান থেকে তাদের ব্যবস্থার জন্য কোন পাকা বাড়ি খাবারের ব্যবস্থা সহ একাধিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু গ্রামের সেই সকল কাঁচা বাড়ির মানুষদের অভিযোগ কেন্দ্র সরকার এখনও পর্যন্ত আমাদের বাড়ি দিচ্ছে না আটকে রেখে দিয়েছে। সেই কারণে আমাদের কাঁচা বাড়িতে বসবাস করতে হচ্ছে। সমস্যায় পড়েছি আমরা।  বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে প্রচন্ড বৃষ্টিতে বাড়ির বাইরে বেরিয়ে আসতে হচ্ছে বৃষ্টিতে বাইরে ভিজতে হচ্ছে।

তাদের দাবি খুব দ্রুত কেন্দ্র সরকার তাদের কথা ভেবে বাড়িগুলি ব্যবস্থা করে দিলে হয়তো সে সকল কাঁচা বাড়ি গুলি পাকা বাড়ির পরিণত হবে। এই বিষয়ে জানুরি গ্রামের কৃষ্ণা ডোম, সনকা ডোম জানুরী জানান, দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার বাড়ি বন্ধ রেখেছে তাই গ্রামের পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েতের যারা আধিকারিক রয়েছে বারবার বাড়িতে আবেদন জমা নিলেও তাদের একটাই বক্তব্য কেন্দ্রের থেকে এখনো পর্যন্ত আবাস যোজনার বাড়ির কোন অর্থ বরাদ্দ করেনি তাই আমরাও আপনাদের সে বাড়ি তৈরির টাকা দিতে পারছি না এতে অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছে এই বর্ষার মৌসুমে একাধিক গ্রামের পরিবার।

Related Articles