লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কর্মীসভার আয়োজন শাসক দলের
The ruling party organizes a meeting with a bird's eye view of the Lok Sabha elections

The Truth Of Bengal: শনিবার হুগলী চুঁচুড়া পৌরসভার টাউন হলে চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া বিধানসভার অন্তর্গত সকল পঞ্চায়েত ও পৌরসভার সকল তৃণমূলের নেতৃত্ব সহ দলীয় কর্মীদের নিয়ে লোকসভা নির্বাচনের প্রাক্কালে একটি কর্মীসভা আয়োজিত হল।
জানা যায়, এই কর্মী সভায় উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ধোনিখালির বিধায়িকা অসীমা পাত্র, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সহ হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্ব সহ কর্মীরা। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করতেই শাসকদলের এই কর্মীসভা।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “হুগলি বা বাঁকুড়া যেখানেই লকেট দাঁড়াবে সেখানেই লকেট কে হারাবো। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “হুগলিতে লকেট হারছে তাই জন্যেই প্রধানমন্ত্রী আসছেন। এদিকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, “বিগত পাঁচ বছর লকেটকে দেখা যায়নি। লকেট নাটক করতে ভালোবাসে। CAA বাংলায় হবে না বলেন সংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়।
FREE ACCESS






