রাজ্যের খবর

নদিয়ায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়

The incident of recovery of the hanging body of a young man in Nadia caused a sensation in the area

The Truth Of Bengal: নদিয়া, মাধব দেবনাথ: বাগানের মধ্যে ফেলে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ বেশ কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে। প্রতিবাদ করলে আবারো বেধড়ক মারধর করা হয় যুবককে। অবশেষে বিচার না পেয়ে মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী কুড়ি বছর বয়সী এক যুবক। ঘটনাটি এদিন নদীয়ার শান্তিপুর থানা এলাকার বেলঘরিয়া পঞ্চায়েতের।

সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর থানা এলাকার বেলঘরিয়া পঞ্চায়েতের বাসিন্দা হরিচাঁদ রায় এবং তার বাবা গণপতি রায় মঙ্গলবার বিকেল নাগাদ বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি আম বাগানে বসে ছিল। বাবার অভিযোগ, হঠাৎই তার ছেলের উপর ও বেশ কয়েকজন দুষ্কৃতী চড়াও হয়, এরপর বেধড়ক মারধর করে। এরপর হরিচাঁদ প্রতিবাদ করলে আবারো তাকে মারধর করা হয়। পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। যদিও পরবর্তীতে যুবক হরিচাদের পরিবার ওই দুষ্কৃতীদের বাড়ি গিয়ে প্রতিবাদ করতে গেলে আবারো উল্টে মারধর করে দুষ্কৃতীরা।

[ আরও পড়ুন ঃ

সংসারে অভাব থাকলেও মেধায় নয়, গরীব বাড়ির ছেলে আজ বীরভূমের ব্রাঞ্চ পোস্টমাস্টার

সংসারে অভাব থাকলেও মেধায় নয়, গরীব বাড়ির ছেলে আজ বীরভূমের ব্রাঞ্চ পোস্টমাস্টার

]

 

এরপর সন্ধ্যা ছটা নাগাদ বাড়িতে গিয়ে নিজের ঘরের দরজা দিয়ে ঘরের ভেতরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে হরিচাঁদ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শান্তিপুর থানার পুলিশ। এরপর যুবকের ঝুলন্ত দেহে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। যদিও এই ঘটনায় আরো কে বা কারা জড়িত তার তদন্তে শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে বুধবার মৃতদেহটির ময়নাতন্ত্রের জন্য রানাঘাট পুলিশমার্গে পাঠানো হয়। আর যুবকের আকর্ষিক মৃত্যুর ঘটনায় এলাকাসহ পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles