হাতির হানায় ভাঙ্গলো অসহায় বৃদ্ধা ঘর , চাঞ্চল্য এলাকায়
The house of a helpless old woman was destroyed by the attack of elephants in Chanchalya area

The Truth Of Bengal : হাতির হানায় ভয়ে সিঁটিয়ে রয়েছে ডুয়ার্স। হাতির হানায় ভাঙলো এক মহিলার ঘর । ঘটনাটি ঘটে ডুয়ার্সের মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন দক্ষিণ ধুপঝোরা ভবেশেশ্বর পাড়ায় । এই ঘটনায় চাঞ্চল্য ছোঁয়ায় এলাকায় ।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী , বুধবার রাতে এলাকার বাসিন্দা বিধবা বৃদ্ধা ঝুনিয়া ঘর ভেঙ্গে দিলো হাতি। ঘর ভেঙ্গে দেওয়ায় একপ্রকার অসহায় হয়ে পড়েছেন ওই বৃদ্ধা। জানা যায়, বুধবার রাতে সংলগ্ন গরুমারা জঙ্গল বের হয়ে হাতিটি ওই এলাকায় ঢুকে পরে। এলাকার বেশ কিছু কলাগাছ সাবার করে হাতিটি।ভোর রাতে হাতিটি জঙ্গলে ফেরার পথে ওই বৃদ্ধার ঘর ভেঙ্গে দেয়।ওই সময় পালিয়ে কোনক্রমে প্রানে বাঁচেন ওই বৃদ্ধা।
বৃহস্পতিবার ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে যান এলাকার বাসিন্দারা।প্রশাসনিকভাবে ওই বৃদ্ধাকে সাহায্য করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। বনদপ্তর সূত্রে জানা যায়,নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে ওই বৃদ্ধাকে ।
Free Access






