মাঠে ঘাস কাটতে গিয়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকায়
The area is in a state of shock after a man died while cutting grass in a field.
Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: মাঠে ঘাস কাটতে গিয়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। অচৈতন্য অবস্থায় পড়ে থাকে জলাশয়ে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর অঞ্চলের ঘটনা।
জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সুকুমার ঘোষ। বয়স আনুমানিক ৬৫ বছর। পরিবারের দাবি, প্রতিদিনের মতো রবিবার মাঠে গিয়েছিল ঘাস কাটতে, হঠাৎ পরিবারের কাছে খবর আসে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সুকুমার ঘোষের, এরপরে কান্নাই ভেঙে পড়ে পরিবার ছুটে আসে হাসপাতালে।
পরিবারের তরফে জানানো হয়েছে, সুকুমারবাবু দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এই আকস্মিক মৃত্যুর পেছনে অসুস্থতার কারণ বলে মনে করছেন পরিবারের সদস্যরা। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নদীয়ার রানাঘাট পুলিশ মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে কি কারনে ওই ব্যক্তির মৃত্যু হল তা সবটাই জানা যাবে ময়নাতদন্তর রিপোর্ট পুলিশের হাতে আসলে। স্বাভাবিকভাবেই ৬৫ বছর বয়সী ব্যক্তির আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া গোটা এলাকা জুড়ে।






