হাউজফুল ৫: দ্বিতীয় দিনেই ৬০ কোটির দোরগোড়ায়, কত কোটির ব্যবসা করল এই ছবি?
Housefull 5: On the verge of 60 crores on the second day, how many crores did this film do?
Truth Of Bengal: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৬ জুন মুক্তি পেয়েছে মাল্টি স্টারার ছবি ‘হাউজফুল ৫’ (Housefull 5)। অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ ও অভিষেক বচ্চন অভিনীত এই ছবি নিয়ে প্রথম থেকেই প্রত্যাশা ছিল সকলের। এমনিতেই প্রথম থেকে ‘হাউজফুল ৫’ এর দুটি এন্ডিং নিয়ে উত্তেজনা ছিল। আর প্রত্যাশা মতোই মুক্তির প্রথম দিনেও ভালই ব্যবসা করেছে ‘হাউজফুল ৫’।
[আরও পড়ুন: ভোটার তালিকায় বাংলাদেশী! ছিলেন কোটা বিরোধী আন্দোলনেও]
প্রথমদিনের পর দ্বিতীয়দিনে আয় আরও বেড়েছে ছবির। রিপোর্ট অনুযায়ী, ‘হাউসফুল ৫’ ছবিটি এখনও পর্যন্ত দেশীয় বক্স অফিসে ৫৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। রিপোর্ট অনুসারে হাউসফুল ৫-এর বক্স অফিস কালেকশন প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে ২৪ কোটি টাকা ও বিশ্বব্যাপী ৪০ কোটি টাকা আয় করে ফেলে। এরপর মুক্তির প্রথম শনিবার, ছবিটি আনুমানিক ৩০ কোটি টাকা আয় করেছে। আর তাই এই ছবির মোট সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি টাকা। এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়িই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে ‘হাউজফুল ৫’।
#Housefull5
Day 1- 24.35cr
Day 2- 32.38cr
Total- 56.73cr
Day 3- 35-37cr ..also has a outside chance of touching 40cr pic.twitter.com/eye4tUD4Jz— Khiladi and Rebel Star Fan (@oaarav46) June 8, 2025
উল্লেখ্য, ‘হাউজফুল ৫’ (Housefull 5) -এ দর্শকদের জন্যে চমক রেখেছিলেন নির্মাতারা। নির্মাতাদের তরফে জানানো হয়েছিল ‘হাউজফুল ৫’-এ থাকবে ২ টো এন্ডিং। অর্থাৎ ছবি। ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজ়ির পঞ্চম ছবিটির দুটি এন্ডিং শুট করা হয়। এই সব কারণে ছবিটিকে আলাদা করে দুটি নাম দেয় ইন্ডাস্ট্রি– ‘হাউসফুল ৫এ’ এবং ‘হাউসফুল ৫বি’। আর এই দুটি ভার্সনই মুক্তি পেয়েছে সিনেমা হলে। যা ভারতীয় সিনেমার ইতিহাসে আগে ঘটেনি এই প্রথমবার।
[আরও পড়ুন: ডাক ব্যবস্থা: ‘পোস্টম্যান’, ডাকঘর ব্যবস্থা সব কিছুই কি এবার অতীত হয়ে যাওয়ার পথে?]
‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজ়ির পঞ্চম ভাগটির পর পরিচালনা ও চিত্রনাট্য করেছেন তরুণ মানসুখানি। প্রযোজনা করেছেন সাজিদ খান। ছবির অন্যন্য ভাগ গুলির মতোই পঞ্চম ভাগেও অভিনয় করেছেন অক্ষয় কুমার। এছাড়াও রয়েছেন অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনম বাজওয়া, নরগিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিং, ফরদিন খান, চাঙ্কি পাণ্ডে, জনি লিভার, শ্রেয়স তালপড়ে, দিনো মোরিয়া, রঞ্জিত, সৌন্দর্য শর্মা, নিকিতিন ধীর, জনি লিভার এবং আকাশদীপ সাবের-এর মতো অসাধারণ অভিনেতারা অভিনয় করেছেন। এখন দেখার দুটি এন্ডিংয়ের সঙ্গে মুক্তি পাওয়া ‘হাউজফুল ৫’ বক্স অফিসে কত কোটির ব্যবসা করতে পারে।






