Digha’s Jagannath Dham: উৎসবের মরসুমে দিঘা জগন্নাথ ধামে কী কী বিশেষ আয়োজন? রইল বিস্তারিত তথ্য
মন্দির সূত্রে খবর, মহালয়া উপলক্ষে প্রভু জগন্নাথ, মহাদেব ও সুভদ্রাকে নতুন পোশাকে সজ্জিত করা হয়েছে।
Truth of Bengal: মহালয়ার পুণ্য তিথি থেকেই উৎসবের আমেজে সেজে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। দেবীপক্ষের সূচনা লগ্নে এখানে শুরু হয়েছে এক বিশেষ আধ্যাত্মিক কার্যক্রম। মহালয়া থেকে দশমী পর্যন্ত প্রতিদিন পূজা-অর্চনা, নামগান এবং ভোগ প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে, যা স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও আকর্ষণ করছে (Digha’s Jagannath Dham)।
আরও পড়ুনঃ দাপট অব্যাহত বার্কার, ঘরের মাঠে গুঁড়ালো গেটাফেকে
মন্দির সূত্রে খবর, মহালয়া উপলক্ষে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নতুন পোশাকে সজ্জিত করা হয়েছে। এই বিশেষ পোশাক তৈরি করে আনা হয়েছে কলকাতার ইসকন মন্দির থেকে। নতুন রূপে জগন্নাথকে দর্শন করার জন্য সকাল থেকেই ভক্তদের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকেরই বিশ্বাস, এই বিশেষ সাজে দেবতাকে দর্শন করলে তাদের মনস্কামনা পূর্ণ হবে।
কলকাতা ইসকনের সহ-সভাপতি ও দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাস জানিয়েছেন, সুভদ্রা আসলে দুর্গারই একটি রূপ। তিনি একইসাথে জগন্নাথের বোন এবং লক্ষ্মী ও কালিকা-সহ বিভিন্ন মাতৃকার প্রতীক। তাই মহালয়ার এই পবিত্র দিনে সুভদ্রার পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, মহিষাসুরমর্দিনী দুর্গা ও কালিকা দেবীর নানা রূপ সুভদ্রার মধ্যে প্রকাশিত হয়, আর সেই কারণেই মহালয়াতে এই বিশেষ পুজোর আয়োজন করা হয় (Digha’s Jagannath Dham)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
মন্দির কর্তৃপক্ষের অনুমান, মহালয়া থেকে দশমী পর্যন্ত প্রায় লক্ষাধিক ভক্ত ও পর্যটক জগন্নাথ ধামে ভিড় করবেন। ভোগ প্রসাদ ও কীর্তন ছাড়াও মন্দিরের আশেপাশের এলাকাও সেজে উঠেছে উৎসবের মেজাজে। এই বিশেষ আয়োজনটি শুধু ভক্তদের জন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা নয়, পর্যটকদের কাছেও এক অনন্য আকর্ষণ হয়ে উঠেছে (Digha’s Jagannath Dham)।






