দাপট অব্যাহত বার্কার, ঘরের মাঠে গুঁড়ালো গেটাফেকে
বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই আক্রমণাত্মক ফুটবল শুরু হয় হোম টিমের।
Truth Of Bengal: রিয়াল মাদ্রিদের পাশাপাশি চলতি ‘লা লিগা’য় দাপট অব্যাহত রেখেছে বার্সেলোনা। সোমবার টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে তারা পরাজিত করল গেটাফেকে। শুধু জয় নয়, একেবারে বড় মার্জিনে জয় পেয়েছে তারা। ম্যাচের ফলাফল ৩-০। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত তারাই আক্রমণ চালিয়ে গেছে। অন্যদিকে, গেটাফে ম্যাচে তেমন দাগ কাটতে পারেনি। হাতেগোনা কয়েকটি সুযোগ এসেছিল তাদের কাছে, কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি। বলা ভালো, বার্কার আক্রমণের সামনে বেশ হাবুডুবু খেতে দেখা যাচ্ছিল তাদের।(Barcelona Win)
আরও পড়ুনঃ বাড়াবাড়ি করছিল পাকিস্তানের বোলাররা, রাউফের সঙ্গে ঝগড়া নিয়ে জানালেন অভিষেক
সোমবার ম্যাচটি খেলা হয় বার্সেলোনার ঘরের মাঠ এস্তাদি জোহান ক্রুইফ স্টেডিয়ামে। বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই আক্রমণাত্মক ফুটবল শুরু হয় হোম টিমের। পাসিং ফুটবলের সাহায্যে তারা গেটাফের রক্ষণভাগ ভেদ করার চেষ্টা করতে থাকে। অবশেষে ১৫ মিনিটের মাথায় তারা পায় নিজেদের প্রথম গোল। দলকে এগিয়ে দেন টরেস। দ্বিতীয় গোলটি পেতেও খুব একটা সময় লাগেনি তাদের। ৩৪ মিনিটে ফের গোল করে ব্যবধান বাড়িয়ে দেন টরেস। তারপরও বার্কার আক্রমণ জারি থাকে। যদিও আরো কয়েকটি গোল করার সুযোগ তৈরি হয়েছিল তাদের জন্য। কিন্তু তারা সেগুলি কাজে লাগাতে পারেনি। অবশেষে প্রথমার্ধ শেষ হয় ২-০ ফলাফলে।(Barcelona Win)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
দ্বিতীয়ার্ধের শুরুটাও ঠিক একইভাবে হয়। আবারও আক্রমণের পর আক্রমণ আসতে থাকে বার্সেলোনার তরফ থেকে। কোনভাবে তা ঠেকাচ্ছিল গেটাফে। কিন্তু ৬২ মিনিটে ফের ধাক্কা খায় তারা। বার্কার হয়ে তৃতীয় গোলটি করেন অলমো। তখনই কার্যত ম্যাচে ফেরার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় গেটাফের জন্য। চেষ্টা করেও তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। অবশেষে ৩-০ স্কোরলাইন নিয়ে হাসিমুখে স্টেডিয়াম ছাড়েন বার্সেলোনার ফুটবলাররা।(Barcelona Win)


