সন্ত্রাসবাদীদের পুরস্কৃত করছে, প্যালেস্টাইনকে সভেরেন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় ক্ষুব্ধ নেতানিয়াহু
পাশাপাশি, তিনি এই হুঁশিয়ারিও দেন যে কখনোই রাষ্ট্র হবে না প্যালেস্টাইন।
Truth Of Bengal: রবিবার প্যালেস্টাইনকে ব্রিটেনের তরফ থেকে সভেরেন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে। শুধু ব্রিটেন একা নয়, স্বীকৃতি দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া ও কানাডার তরফ থেকেও। তা দেখে রীতিমতো জ্বলে উঠলেন ইসরাইলের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। (Benjamin Netanyahu) তাঁর মতে, এভাবে সন্ত্রাসবাদীদের পুরস্কৃত করা হয়েছে। পাশাপাশি, তিনি এই হুঁশিয়ারিও দেন যে কখনোই রাষ্ট্র হবে না প্যালেস্টাইন।
আরও পড়ুনঃ Digha’s Jagannath Dham: উৎসবের মরসুমে দিঘা জগন্নাথ ধামে কী কী বিশেষ আয়োজন? রইল বিস্তারিত তথ্য
ক্ষুব্ধ নেতানিয়াহু (Benjamin Netanyahu) বলেন, “অত্যন্ত বিপদজনক পদক্ষেপ এটা। রাষ্ট্রসঙ্ঘে অবশ্যই প্রক্রিয়া দেওয়া হবে ইসরাইলের তরফ থেকে এর বিরুদ্ধে। এই বিষয়ে পরের সিদ্ধান্ত নেওয়া হবে মন্ত্রিসভার বৈঠকে।” এরপরই যেই দেশগুলি প্যালেস্টাইনকে সভেরেন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাদের একহাত নিয়ে তিনি বলেন, “যারা মান্যতা দিচ্ছে, তারা সন্ত্রাসবাদীদের পুরস্কৃত করছে আসলে। তবে এটা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি যে প্যালেস্টাইন রাষ্ট্র হবে না কখনোই।” বলে রাখা ভালো, প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে ফ্রান্স বেলজিয়াম সহ আরও অনেকগুলি দেশের তরফ থেকে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
প্রসঙ্গত, ইসরাইলি আক্রমণে এই পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা ছুঁয়েছে ৬৪ হাজার বলে খবর। শুধু তাই নয়, ঘরছাড়া অজস্র মানুষ এবং অনেকে মারা গিয়েছেন দুর্ভিক্ষেও। এমন পরিস্থিতিতে অধিকাংশ দেশই প্যালেস্টাইনকে সভেরেন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। ভারত সহ প্রায় দেড়শোর কাছাকাছি দেশ, রাষ্ট্রসঙ্ঘের ১৯৩টি দেশের মধ্যে, স্বীকৃতি দিয়েছে প্যালেস্টাইনকে রাষ্ট্রের। এবার সেই তালিকায় জুড়লো আরো অনেকের নাম। ওয়াকিবহাল মহলের মতে এটি একেবারেই শুভ সংকেত নয় ইসরাইলের জন্য। এখানেই শেষ নয়, অনেকে এটাও মনে করছেন যে আগামীদিনে বিষয়টি পুরোপুরি যেতে পারে ইসরাইলের বিপক্ষে।(Benjamin Netanyahu)






