কলকাতারাজ্যের খবর

শোভনদেব চট্টোপাধ্যায় হচ্ছেন বিরোধী দলনেতা

আগামী সপ্তাহের শুক্রবার নাগাদ প্রথম মন্ত্রিসভার বৈঠক করতে পারেন বলেই প্রশাসনিক সূত্রে খবর।

Truth of Bengal: শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী। ‌ আগামী সপ্তাহের শুক্রবার নাগাদ প্রথম মন্ত্রিসভার বৈঠক করতে পারেন বলেই প্রশাসনিক সূত্রে খবর। কিছুদিনের মধ্যেই বিধানসভা অধিবেশন ডাকা হবে। সেই বিধানসভা অধিবেশনে বিরোধী দলনেতার দায়িত্ব সামলাবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। “দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমি যথাযথভাবেই সেই দায়িত্ব পালন করব” আরো খবরকে জানালেন শোভনদেব চট্টোপাধ্যায়।

তিনি আরো বলেন,”তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেব। মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের সঙ্গে কথা বলেই দায়িত্বভার পালন করব।” বালিগঞ্জ থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এবার তিনি বিরোধীদল নেতা হিসাবে দায়িত্বভার পালন করবেন।

Related Articles