রাজ্যের খবর

শান্তিনিকেতনের আদলে সোনাঝুড়ি মেলা মালদায়

Sonajhuri Mela in Malda district

The Truth of Bengal: শান্তিনিকেতনের আদলে মালদায় শুরু হলো সোনঝুড়ি মেলা।ইংরেজ বাজার পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারের যৌথ উদ্যোগে শুরু হল সোনা ঝুড়ি মেলার।

মালদা শহরের কোঠাবাড়ি এলাকায় মহানন্দা শিশু উদ্যানে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। চলবে আগামী ২৩ শে জানুয়ারি পর্যন্ত। হস্ত শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন জিনিসের স্টল রয়েছে মেলায়। আজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মন্ডল,কাউন্সিলর তথা মেলার অন্যতম পৃষ্ঠপোষক দুলাল সরকার, চৈতালি ঘোষ সরকার সহ ইংরেজ বাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

Related Articles