রাজ্যের খবর

Snake Bite: কামড়ে দেওয়া চন্দ্রবোড়াকে নিয়ে হাসপাতালে ছুটলেন মহিলা! দেখুন ভিডিয়ো

কামড়ে দেওয়া চন্দ্রবোড়াকে নিয়ে হাসপাতালে ছুটলেন মহিলা! দেখুন ভিডিয়ো

Truth Of Bengal: চন্দ্রবোড়া সাপের কামড় খেয়ে এতটুকুও আতঙ্কিত হননি মহিলা (Snake Bite)। উল্টে সেই সাপকেই সঙ্গে করে ধরে নিয়ে গেলেন বারুইপুর হাসপাতাল। এই সাহসী গৃহবন্ধুর কাণ্ড দেখতে ভিড় জমে হাসপাতালের চত্বরে।

[আরও পড়ুন: Puri Incident: পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েতের রহস্যমৃত্যু]

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত রাঙাবেলেঘাটা গ্রামে। স্থানীয় বাসিন্দা কৃষ্ণা নস্কর (৪২) বুধবার সন্ধ্যায় নিজের পেয়ারা বাগানে কাজ করছিলেন। সেই সময় আচমকাই একটি চন্দ্রবোড়া সাপ এসে তাঁর ডান হাতে ছোবল মারে।

কিন্তু ভয় না পেয়ে মাটি থেকে সেই বিষধর সাপটিকে কোনওরকমে ধরে ফেলেন কৃষ্ণাদেবী (Snake Bite)। এরপর পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে, সাপটিকে একটি ডিব্বায় ভরে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে পৌঁছন। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন কৃষ্ণা নস্কর। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এবং হাসপাতালের কর্মীরা ওই গৃহবধূর সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ।

Related Articles