রাজ্যের খবর

Siuri: সিউড়ি সুপার স্পেশালিটি পেল নতুন সিসিইউ ইউনিট, উদ্বোধন ২৮ জুলাই

পরিষেবা প্রদানের কাজে সফল হওয়ায় সিউড়ি জেলা হাসপাতাল কায়াকল্প প্রকল্পে সম্মানিত হয়েছে।

Bangla Jago Desk: কলকাতার হাসপাতালের চাপ কমাতে জেলার মতোই সদরও ব্লক হাসপাতালগুলোকে অত্যাধুনিক রূপে গড়ে তোলা হচ্ছে।কার্যত ভোলবদলে যাচ্ছে এইসব হাসপাতালের। এরমধ্যে সিউড়ি ( Siuri) সুপার স্পেশালিটি হাসপাতালের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। পরিষেবা প্রদানের কাজে সফল হওয়ায় সিউড়ি জেলা হাসপাতাল কায়াকল্প প্রকল্পে সম্মানিত হয়েছে। তারজন্য ৮লক্ষ টাকা সহায়তা পায় হাসপাতাল কর্তৃপক্ষ। বিকেন্দ্রীকৃত পথে  স্বাস্থ্য পরিষেবা প্রদানের কাজকে তরান্বিত করার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামোর উন্নতি করা হয়েছে।

[আরও পড়ুনঃ Veer Parivar Yojana: ভারতের ইতিহাসে প্রথম! সেনা ও আধাসামরিক বাহিনীর পরিবারকে কেন্দ্রীয় আইনি সহায়তা]

রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরি করা হয়েছে উন্নত পরিকাঠামো।ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের মতোই এই হাসপাতালে রোগীদের সুস্থ করে তোলার জন্য রাখা হয়েছে  ২৪টি সিসিইউ বেড,১২টি ভেন্টিলেশন সার্পোট যুক্ত শয্যা।আধুনিক পরিকাঠামো থাকায় আর অন্য জেলায় যেতে হবে না রোগীদের। উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে হাসপাতাল সাজিয়ে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হাসপাতালের উদ্বোধন করবেন ২৮জুলাই।( Siuri)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

পুরনো ভবনের আইটিইউ, ওটি A সিসিইউ বিভাগটিকে সরিয়ে এই নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। একসঙ্গে মাতৃদুগ্ধদান, প্রসবোত্তর পর্যবেক্ষণ ও শিশুর চিকিৎসা, সবই হবে এখানেই। ফলে প্রসূতি ও নবজাতকদের জন্য চিকিৎসা হবে আরও সহজ ও কার্যকর। সদর হাসপাতাল হিসেবে সিউড়ির এই সুপার স্পেশালিটি হাসপাতাল শুধু বীরভূম নয়, পাশের ঝাড়খণ্ডের দুমকা অঞ্চল থেকেও বহু মানুষ চিকিৎসার জন্য এখানে আসেন। ফলে নতুন সিসিইউ ইউনিট উপকৃত করবে বৃহত্তর জনসংখ্যাকে।দেউচা পাচামি কয়লা শিল্পের শ্রমিকরাও এখান থেকে পরিষেবা পাবেন।( Siuri)

জনস্বাস্থ্য পরিষেবার গুণমান উন্নত করতে  কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কায়াকল্প নামক একটি কর্মসূচি গ্রহণ করে।  হাসপাতালের সুবিধা ও রক্ষণবেক্ষণ, পরিচ্ছন্নতা, বর্জ্য-ব্যবস্থাপনা, সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা, রোগীদের স্বাচ্ছন্দ্য, রোগীর পরিজনদের সহায়তা ও সেবার কর্মষজ্ঞ চলছে বিশেষ উদ্যোমে।( Siuri)

 

Related Articles