রাজ্যের খবর

বনধ চলাকালীন হিংসা ছড়ানোর অপরাধে গ্রেফতার ৬৪

64 arrested for spreading violence during the bandh

Truth Of Bengal: আজ বিজেপির ডাকা বনধ কার্যত ব্যর্থ হয়েছে। জোর জবরদস্তি এই ধর্মঘট সফল করতে নানা জায়গায় হিংসার আশ্রয় নিয়েছে বনধ সমর্থকারীরা। কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলার ঘটনাও ঘটেছে বিভিন্ন জায়গায়। সেইসব বিক্ষিপ্ত ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ৬৪ জন। কিছু নেতাকে আটকও করেছে পুলিশ।

সাংবাদিক সম্মেলনে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার মিরাজ খালিদ জানিয়েছেন, মোট ৭৬ জনকে বনধ চলাকালীন হিংসা ছড়ানোর অপরাধে গ্রেফতার করা হয়েছে। যেখানে যেখানে জবরদস্তি বনধ সচল রাখতে দোকানপাট খুলতে বাধ্য করা হচ্ছিল সেখানে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। কিছু নেতা নেত্রী কেও আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এরপর আমরা তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ছোঁড়া ইটের আঘাতে আঘাতপ্রাপ্ত কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশীষ চক্রবর্তীর শারীরিক পরিস্থিতির কথা জানতে চাইলে সাংবাদিকদের তিনি জানান যে, ওই মামলায় এফআইআর দায়ের করা হয়েছে এবং ওই সার্জেন্ট এর আঘাত খুব গুরুতর এবং তার দৃষ্টিশক্তি সম্পূর্ণ চলে যেতে পারে বলে জানিয়েছে চিকিৎসকরা। ভারতের সবথেকে ভালো চিকিৎসা পরিষেবা যাতে দেওয়া যায় তার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Related Articles