Siliguri Robbery: ফের একবার শিলিগুড়িতে এটিএম লুট! কয়েক লক্ষ টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতী দল
পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে একটি সাদা রঙের টাটা সুমো গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী এসে হাজির হয় ওই এটিএম বুথের সামনে।
Truth of Bengal: ফের একবার এটিএম লুটের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর আউটপোস্ট এলাকার লোকনাথ বাজারে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে একটি সাদা রঙের টাটা সুমো গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী এসে হাজির হয় ওই এটিএম বুথের সামনে। গ্যাস কাটার মেশিনের সাহায্যে এটিএম মেশিন কেটে ভেতরের টাকা লুঠ করে নেয় তারা। তবে টাকা বের করার সময় অতিরিক্ত তাপে মেশিনে আগুন ধরে যায় (Siliguri Robbery)।
প্রমাণ লোপাটে দুষ্কৃতীরা বুথের ভিতরের সিসিটিভি ক্যামেরার ওপর স্প্রে করে দেয় বলে পুলিশ জানিয়েছে। তবে লুটের কিছুক্ষণের মধ্যেই টহলরত পুলিশের চোখে পড়ে দুষ্কৃতীদের টাটা সুমোটি। পুলিশ ধাওয়া করলে গাড়িটি দ্রুত ইস্টার্ন বাইপাস হয়ে ঘোগোমালির দিকে পালিয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডাবগ্রাম-ফুলবাড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনা হয় দ্রুত। ঘটনাস্থলে পৌঁছান ভক্তিনগর থানার আইসি ও ডিসিপি (ইস্ট) রাকেশ সিং (Siliguri Robbery)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের ধরতে জোরদার তদন্ত শুরু হয়েছে (Siliguri Robbery)।






