School assault: স্কুলে ঢুকে ‘দাদাগিরি’! শিক্ষকদের হুমকি দিলেন বিজেপি নেতা
A BJP leader allegedly verbally and physically threatened two teachers at Ranipal Primary School in Jamboni block, West Bengal, causing panic among students. Police have arrested him.
Truth Of Bengal: স্কুলে ঢুকে এভাবেই বিজেপি নেতা দাদাগিরি করে( school assault)।অন্যান্য দিনের মতোই বুধবারও যথারীতি স্কুলে পড়াশোনার তোজজোড় চলছিল ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের রানীপাল প্রাথমিক বিদ্যালয়ে। এক বিজেপি নেতা ভবেশ মাহাতো আচমকাই বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষক ও এক সহ-শিক্ষককে গালিগালাজ ও শারীরিক নিগ্রহের চেষ্টা করে। মারমুখো গেরুয়া নেতাকে চলে যেতে বললে, অভিযুক্ত ব্যক্তি দুই শিক্ষককে প্রাণে মারার হুমকি দেন।কেন এভাবে মেজাজ হারান বিজেপি নেতা ভবেশ মাহাতো ? বেপরোয়াভাবে মাস্টারমশাইয়ের ওপর চড়াও হয় ? যাঁরা মানুষ গড়ার কারিগর,যাঁরা গুরুমশাই,তাঁদের কেন এভাবে অশালীন আক্রমণ ? সেই ঘটনায় শিশুদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে।
[আরও পড়ুনঃ Heavy Rain Alert: বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস]
শিক্ষকরা জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অকারণে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছেন। ঘটনার পর আক্রান্ত দুই শিক্ষক জামবনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন( school assault)। গেরুয়া নেতার এই শিক্ষাঙ্গনে পেশী আস্ফালন মেনে নিতে পারছেন না অনেকেই।প্রশ্নের মুখে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা-র বিশৃঙ্খল আচরণ বেআব্রু হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা।
FB POST: https://www.facebook.com/truthofbengal
অনেকেই প্রশ্ন তুলছেন,বিষয়টি ভদ্রভাবে বলা যেতো।শিক্ষকরা গাফিলতি করলে জেলা শিক্ষা দফতরে জানানোর রাস্তা খোলা ছিল( school assault)।সেই জায়গায় কেন এই অশ্লীল কথাবার্তাও মাস্টারমশাইদের অপমান করা হল ? পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে জামবনী থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।






