রাজ্যের খবর

ভোটের আগেই জারি কড়া নিরাপত্তা

Security has been tightened before the polls

The Truth Of Bengal : কৈলাস বিশ্বাস :বিষ্ণুপুর : বাঁকুড়া : ভোটের আগেই কড়া কমিশন জেলা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জেলার বর্ডার গুলিতে চলছে নাকা তল্লাশি, গাড়ির ডিকি খুলে চলছে তল্লাশি।

আর মাত্র ৪৮ ঘন্টা তারপরেই ষষ্ঠ দফার ভোট এই ষষ্ঠ দফায় বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুটি লোকসভা কেন্দ্রেই রয়েছে নির্বাচন। ভোটের আগেই করা কমিশন। লাল মাটির জেলা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জেলার বর্ডারগুলি এবং প্রতি ব্লকের বর্ডারে বর্ডারে চলছে জোড় কদমে নাকা তল্লাশি। রাত দিন 24 ঘন্টা নাকা তল্লাশীর উপর জোর দিচ্ছে জেলা পুলিশ। সুষ্ঠু ও নির্বিঘ্নে যাতে ভোট সম্পূর্ণ হয় সেই দিকেই লক্ষ্য নির্বাচন কমিশনারের। কোন প্রকারেই যাতে জেলার ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। পথ চলতি প্রতিটি গাড়িতেই তল্লাশি চালানো হচ্ছে। গাড়ির ডিকি খুলে চলছে তল্লাশি।

Related Articles