Ambubachi fair: অম্বুবাচীর মেলায় হারিয়ে গিয়েছিলেন সঞ্জীত, হ্যাম রেডিও ও প্রশাসনের তৎপরতায় ফিরে পেলেন পরিবারকে
লক্ষ লক্ষ মানুষের ভিড়ে নিজের সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েন সঞ্জীত দেবনাথ।
Truth of Bengal: চলতি বছরে কয়েকজন বন্ধু-বান্ধবদের সঙ্গে আসামের কামরূপ কামাখ্যায় অম্বুবাচী মেলাতে (Ambubachi fair) ঘুরতে যান নবদ্বীপের সঞ্জীত দেবনাথ (৫৭)। মেলাতে ঘোরার সময় হঠাৎ দলছুট হয়ে পড়েন সঞ্জীত বাবু। এরপরই ঘটে অঘটন। অম্বুবাচী মেলার সময় আসামে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে নিজের সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েন সঞ্জীত দেবনাথ।
[আরও পড়ুনঃ Chief Minister: বৃহস্পতিবার জগন্নাথ দেবের আরতি করবেন মুখ্যমন্ত্রী]
বাড়ি ফিরবেন কীভাবে সেই দুশ্চিন্তার মধ্যে একটি চায়ের দোকানে বসে থাকেন সঞ্জীত বাবু। সেই সময় গঙ্গাসাগরের এক বাসিন্দার সঙ্গে আলাপ হয় তার। নিজের দুর্দশার কথা খুলে বলেন তিনি। এরপর গঙ্গাসাগর থেকে কামাখ্যার মন্দিরে যাওয়া ওই পুণ্যার্থী তাকে সঙ্গে নিয়ে তার বন্ধু-বান্ধবের সন্ধান চালায়। বহু জায়গায় বহুক্ষণ ঘোরাঘুরি করার পর সঞ্জীতের বন্ধু-বান্ধবের কোন সন্ধান না পাওয়াতে। আসামের কামাখ্যা থেকে সঞ্জীতকে নিয়ে গঙ্গাসাগরে ফিরে আসেন তিনি। এরপর সঞ্জীতকে বাড়ি ফেরানোর জন্য উদ্যোগী হয় ওই ব্যক্তি।(Ambubachi fair)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
গঙ্গাসাগরে ফিরে এসে স্থানীয় বেশ কয়েকজন যুবককে সঞ্জীতের কথা বলেন এরপর গঙ্গাসাগরের স্থানীয় বেশ কয়েকজন যুবক যোগাযোগ করে হ্যাম রেডিওর সঙ্গে। শুরু হয় সঞ্জীতকে বাড়ি ফেরানোর কর্মযজ্ঞ। হ্যাম রেডিওর মাধ্যমে খোঁজা হয় সঞ্জিতের বাড়ির ঠিকানা। প্রাথমিকভাবে সঞ্জীত বাড়ির ঠিকানা জানাচ্ছিল নদীয়া কিন্তু নদীয়ার কোথায় বাড়ি সেটি ঠিক বলতে পারছিল না তিনি।
বেশ কয়েকদিনের প্রচেষ্টায় উদ্ধার হয় সঞ্জিতের বাড়ির ঠিকানা। নদীয়ার নবদ্বীপের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জীত। সঞ্জীতের পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলানো হয় । নিজের পরিবারদের সদস্যদের দেখে চিনতে পারে সঞ্জীত। এরপর ছেলে সুজিত দেবনাথ ও স্ত্রী সুমিতা দেবনাথ গঙ্গাসাগরে আসেন। গঙ্গাসাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পার্থ সাহা ও হ্যাম রেডিও সদস্য দিবস মন্ডলের উপস্থিতিতে সঞ্জীতকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারকে খুঁজে পেয়ে খুশি সঞ্জীত। (Ambubachi fair)






