দেশ

Air India: এয়ার ইন্ডিয়ায় ফের বিপত্তি, জ্বালানি ভরতে নেমে মাঝপথেই বাতিল বিমান

জ্বালানি ভোরের জন্য বিমানটি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবতরণ করে। কিন্তু তারপরেই সেই বিমানের বাকি যাত্রাপথ বাতিল করে দেওয়া হয়।

Truth of Bengal: এয়ার ইন্ডিয়ার মাথার ওপর থেকে দুর্যোগের ঘনঘটা যেন আর সরছেই না। ফের বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়া। মাঝপথেই বাতিল হয়ে গেল ওয়াশিংটনগামী বিমান। কিন্তু বাতিল হল কেন? জ্বালানি ভোরের জন্য বিমানটি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবতরণ করে। কিন্তু তারপরেই সেই বিমানের বাকি যাত্রাপথ বাতিল করে দেওয়া হয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। এদিন রাতে দিল্লি থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা এয়ার ইন্ডিয়ার এই বিমানটি। এটি ছিল দূরপাল্লার বিমান (Air India)।

আরও পড়ুনঃ Chief Minister: বৃহস্পতিবার জগন্নাথ দেবের আরতি করবেন মুখ্যমন্ত্রী

দূরপাল্লার বিমানের ক্ষেত্রে কোথায় না কোথায় এই বিমানগুলিকে যাত্রাপথে নামতে হয় জ্বালানি ভরার জন্য। এই ক্ষেত্রেও তার কোনো বিকল্প হয়নি। জ্বালানি ভর্তি এয়ার ইন্ডিয়ার এআই ১০৩ বিমানটি ভিয়েনার বিমানবন্দরে এসে দাঁড়ায়। কিন্তু জ্বালানি ভরার সময়েই ঘটে বিপত্তি। বিমানে জ্বালানি ভরার সময় ত্রুটি ধরা পড়ে মাঝপথেই বাতিল করে দেওয়া হয় তার যাত্রাপথ। সংস্থার তরফে জানানো হয়েছে, জ্বালানি ভরার জন্য বিমানটি ভিয়েনায় নামার পরে রুটিন চেকের সময় একাধিক যন্ত্রাংশে সমস্যা ধরা পড়ে। ফলত, বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে আরও খুঁটিনাটি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয় এবং যাত্রাপথ বাতিল করা হয় (Air India)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

বিমানে থাকা সব যাত্রীকে সুরক্ষিত ভাবে নামিয়ে আনা হয়েছে। যাঁদের শেনজ়েন ভিসা রয়েছে কিংবা অস্ট্রিয়ায় বিনা ভিসায় প্রবেশের অনুমতি রয়েছে, তাঁদের জন্য বিমানবন্দরের বাইরে হোটেলে থাকার বন্দোবস্ত করেছে সংস্থা। বাকি যাত্রীদের জন্যও অস্ট্রিয়ার ইমিগ্রেশন ও নিরাপত্তা দফতরের সঙ্গে সমন্বয়ে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র আশ্বস্ত করে জানিয়েছেন, যাত্রীদের যাতে বেশি সময় অসুবিধায় না পড়তে হয়, সেই কারণে দ্রুত বিকল্প উড়ানের বন্দোবস্ত করা হচ্ছে (Air India)।

Related Articles