boAt Smartwatch: হাতঘড়িতেই পেমেন্ট! ভারতে boAt আনল ‘Tap and Pay’ ফিচারযুক্ত নতুন স্মার্টওয়াচ
এই স্মার্টওয়াচের সবচেয়ে বড়ো আকর্ষণ হল এর ‘Tap and Pay’ ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা ৫,০০০ টাকা পর্যন্ত কন্ট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন।
Truth of Bengal: টেকস্যাভি ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে জনপ্রিয় ওয়্যারেবল ব্র্যান্ড boAt আনল তাদের নতুন স্মার্টওয়াচ boAt Wave Fortune। এই স্মার্টওয়াচের সবচেয়ে বড়ো আকর্ষণ হল এর ‘Tap and Pay’ ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা ৫,০০০ টাকা পর্যন্ত কন্ট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন। Axis Bank-এর সাহায্যে boAt এই স্মার্টওয়াচে কন্ট্যাক্টলেস পেমেন্ট চালু করেছে। ব্যবহারকারীরা boAt Crest Pay অ্যাপে নিজেদের Axis Bank ক্রেডিট বা ডেবিট কার্ড যুক্ত করে boAt Pay এর মাধ্যমে সহজেই ট্যাপ করে পেমেন্ট করতে পারবেন (boAt Smartwatch)।
স্মার্টওয়াচের দাম পড়বে ৩,২৯৯ টাকা। তবে বিশেষ অফারে এটি বর্তমানে মাত্র ২,৫৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। স্মার্টওয়াচটি boAt-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। এটি শুধু Active Black রঙে মিলবে। boAt Wave Fortune-এ রয়েছে ১.৯৬ ইঞ্চির স্কোয়ার ডিসপ্লে। এতে রয়েছে Bluetooth 5.3 কানেক্টিভিটি ও Bluetooth Calling ফিচার ও IP68 রেটিং রয়েছে।
boAt Wave Fortune স্মার্টওয়াচে রয়েছে কাস্টমাইজেবল ওয়াচফেস স্টুডিও, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মতো করে ঘড়ির স্ক্রিন ডিজাইন করতে পারেন (boAt Smartwatch)।
পাশাপাশি এতে রয়েছে 300mAh ব্যাটারি। নয়া মডেলের স্মার্টওয়াচে রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, ঘুম ও স্ট্রেস ট্র্যাকিং, সিডেন্টারি অ্যালার্ট এবং মাসিক চক্র ট্র্যাকিং সুবিধা। এছাড়া এতে রয়েছে ৭০০-টিরও বেশি প্রিসেট অ্যাক্টিভিটি মোড ও ডেইলি অ্যাক্টিভিটি ট্র্যাকার (boAt Smartwatch)।






