Bengal Weather: নিম্নচাপের ইঙ্গিত, রাজ্যজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও, বিকেলের দিকে আকাশ ঘনিয়ে বৃষ্টি নামতে পারে।
Truth of Bengal: বৃষ্টি এখনই পিছু ছাড়বে না দক্ষিণবঙ্গের ৷ ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরও ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ— দুই অংশেই বৃষ্টি জারি থাকবে আগামী কয়েকদিন। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও, বিকেলের দিকে আকাশ ঘনিয়ে বৃষ্টি নামতে পারে। (Bengal Weather)
[আরও পড়ুনঃ Trump’s tariff: ট্রাম্পের শুল্ক ‘অসাংবিধানিক’, বিস্ফোরক শ্যাক্স]
দক্ষিণবঙ্গে রবিবার ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার ও বুধবার অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে, মৌসুমী অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।(Bengal Weather)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একাধিক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ৭-২০ সেমি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির মাত্রা বেশি থাকবে বলে জানানো হয়েছে। (Bengal Weather)






