কলকাতারাজ্যের খবর

Rain and thunderstorm alert: ১১ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, তালিকায় রয়েছে কলকাতাও

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Truth of Bengal: শুক্রবার সকাল থেকেই মেঘে ঢাকা রয়েছে কলকাতার আকাশ। সূর্যের দেখা না মিললেও গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েই চলেছে শহরজুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে (Rain and thunderstorm alert)।

শুক্রবার কোথায় কোথায় বৃষ্টি: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া—এই ছয়টি জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতাতেও দু’-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবাররের তাপমাত্রা

শুক্রবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শহরবাসীকে অতিরিক্ত ঘাম ও অস্বস্তির মুখোমুখি হতে হচ্ছে (Rain and thunderstorm alert)।

বজ্রঝড়ের সম্ভাবনা যেসব জেলায়:

শুক্রবার বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে কিছু জায়গায়। পাশাপাশি, বজ্রপাত ও বিদ্যুৎ চমকের সম্ভাবনার কথা উল্লেখ করে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

আগামী কয়েক দিনের পূর্বাভাস:

শনিবার: ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, নদিয়া ও বাঁকুড়ায়।
রবিবার:  বজ্রঝড়ের সম্ভাবনা থাকলেও অতিভারী বৃষ্টির সতর্কতা নেই।
সোমবার: ফের সক্রিয় হবে বর্ষা। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস (Rain and thunderstorm alert)।

শুক্রবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায়—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার—ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের অন্যান্য এলাকাতেও দু’-এক পশলা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। সবমিলিয়ে, রাজ্যের বিভিন্ন অংশে সক্রিয় বর্ষা পরিস্থিতি বজায় থাকবে আগামী কয়েক দিন।

Related Articles