Puja Grant: পুজো প্রস্তুতির শীর্ষ বৈঠকে মুখ্যমন্ত্রী, এক লাখ টাকা অনুদানের ঘোষণার প্রত্যাশায় উদ্যোক্তারা
CM Mamata Banerjee to meet around 5,000 Durga Puja committees on July 31 at Netaji Indoor Stadium; grant expected to rise from ₹85,000 to ₹1 lakh.
Truth Of Bengal: কলকাতার দুর্গাপুজোর আর হাতে গোনা দিন কয়েক বাকি। ইতিমধ্যেই শহরের বড় পুজোগুলো তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। পুজো প্রস্তুতির কাজ গুছিয়ে নিতে বৃহস্পতিবার শহরের বড় পুজো কমিটিগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Puja Grant)। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই বৈঠকে গোটা প্রশাসন হাজির থাকছে।
উপস্থিত থাকবেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, কলকাতা পুরসভা, দমকল দফতর, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি এবং পরিবহণ দফতরের আধিকারিকরাও। থাকবেন মুখ্য সচিব মনোজ পন্থ।পুজোর নিরাপত্তা,ট্রাফিক নিয়ন্ত্রণ,বিদ্যুৎ ও অগ্নি-নির্বাপণ ব্যবস্থা,মণ্ডপগুলির শৃঙ্খলারক্ষা সহ বেশ কিছু বিষয় আজকের বৈঠকে উঠে আসবে। কিন্তু যেটা নিয়ে পুজো কমিটিগুলির আগ্রহ তুঙ্গে, তাহল আর্থিক অনুদান। এবার কি অনুদান এক লক্ষ টাকায় পৌঁছবে? পুজো কমিটির প্রতিনিধিদের কাছে এটাই এখন জল্পনা।
[আরও পড়ুনঃ Bharat Arun: কেকেআর ছেড়ে এলএসজি! ভরত অরুণের নতুন ইনিংস লখনউ সুপার জায়ান্টসে]
গত বছর পুজোর অনুদান ছিল ৮৫ হাজার টাকা। সেই সময়েই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে এই অনুদান বাড়িয়ে এক লক্ষ করা হতে পারে।আজকের বৈঠকে কি সেই ঘোষণা আসবে? এই প্রশ্ন ঘুরছে উদ্যোক্তাদের মুখে মুখে(Puja Grant)। শহরের বিভিন্ন প্রান্তে পুজোর সময় যেহেতু হাজার হাজার মানুষের ভিড় হয়, তাই বাড়তি নজর দেওয়া হবে নিরাপত্তা এবং জরুরি পরিষেবার ওপর। প্রতি বছরের মত এবারও পুজোর আগে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করেছেন পুজো উদ্যোক্তারা। তাঁদের আশা, যেমন ভাবে মুখ্যমন্ত্রী পুজোর উদযাপনকে উৎসবের রূপ দিয়েছেন, তেমনভাবেই এবারও নতুন কোনও ঘোষণা আসতে চলেছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
বর্তমান সরকারের আমলে দুর্গাপুজোকে কেন্দ্র করে ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কারে স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি বেশ কিছু দুর্গাপুজোকে নিয়ে কলকাতার রেড রোডে যে কার্নিভাল হবে, তার তারিখও ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী আজ বিকেল পাঁচটায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই সভায়(Puja Grant)। শুধুমাত্র কলকাতা নয়, জেলায় জেলায় কার্নিভাল অনুষ্ঠিত হবে। প্রচুর বিদেশি পর্যটকও আসেন এই সময় দুর্গাপুজোকে কেন্দ্র করে। তাঁদের জন্য আলাদা ব্যবস্থা করার নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। স্বেচ্ছাসেবকদের সঙ্গে কলকাতা পুলিশের যাতে সব সময় যোগাযোগ থাকে এবং পুজো কমিটি যাতে প্রশাসনকে সমস্ত ধরনের সহায়তা করে সেই বিষয় নিয়েও মুখ্যমন্ত্রীর বার্তা থাকবে আজ নেতাজি ইন্ডোরের বৈঠকে।






