রাজ্যের খবর

স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় সমস্যা, ক্যাম্পাস অপরিচ্ছন্ন থাকায় অসন্তোষ

Problems with central forces in schools

The Truth of Bengal: লোকসভা ভোটের নিরাপত্তার নজরদারির জন্য রাজ্যে আসে কেন্দ্রীয় বাহিনী। ৭দফা নির্বাচনের জন্য দফায় দফায় আসে বাহিনী। তাঁদের থাকার ব্যবস্থা করা হয় স্কুলগুলোতে। স্কুল ক্যাম্পাসেই থাকা-খাওয়ার জন্য সমস্তরকম ব্যবস্থা করে নির্বাচন কমিশন। স্কুলের মধ্যে ভোটও নেওয়া হয়। ভোটের জন্য আসবাব পত্র থেকে পরিকাঠামোগত পরিবর্তন করা হয়। ভোট মিটতেই কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা এই রাজ্য ছেড়ে যেতে শুরু করেছেন।কিন্তু তাঁদের নানা সামগ্রী এখনও ক্যাম্পাসেই পড়ে রয়েছে। আসবাবপত্রও কোনওরকম সরানো হয়নি।সবকিছু একেবারে এলোমেলো রয়েছে।অবিন্যস্ত-ছন্নছাড়া অবস্থার মাঝে সরকারি স্কুল খোলার তোড়জোড় শুরু হয়েছে।

সোমবার স্কুল খুলবে। সেজন্য স্কুল চত্বর সেজে উঠছে।শিক্ষাঙ্গনের এই হতশ্রী ও  এলোমেলো অবস্থা নিয়ে অসন্তুষ্ট গঙ্গাসাগরের শিক্ষকরা।তাঁরা ভাবছেন কিভাবে স্কুলের পঠন-পাঠন করা হবে সোমবার থেকে? কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা শুধু ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নষ্ট করেনি,তাঁরা বেপরোয়া ফ্যান চালিয়ে তা খারাপ করে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।পরিবেশ থেকে স্কুলের অন্দরের এই অবিন্যস্ত অবস্থা ভাবাচ্ছে রাজ্যের বেশ কিছু স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের।গঙ্গাসাগরের মতোই অন্যত্র একই ছবি ধরা দিয়েছে।

যারজন্য অভিভাবকরা ভাবছেন এই অবস্থায় তাঁদের সন্তানদের কিভাবে শিক্ষাঙ্গনে পাঠাবেন ? পরিবেশ পরিচ্ছন্ন না হলে প়়ড়াশোনাই কিভাবে করবে তা নিয়েও পড়ুয়ারা চিন্তা করছেন। ভোট মিটলেও কিছু স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ৪০০কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের পরেও রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।সেইমতো কেন্দ্রীয় বাহিনী যেসব স্কুলে রয়েছে সেইসব স্কুলের পঠনপাঠন কি হবে তাই নিয়ে শিক্ষক সংগঠনগুলো প্রশ্ন তুলছে। নির্বাচনী বিধি উঠে যাওয়ার পর এখন প্রশাসনের মুখাপেক্ষী হওয়া ছাড়া স্কুল কর্তৃপক্ষের আর কোনও পথ খোলা নেই বলেই শিক্ষকরা জানিয়েছেন।

Related Articles