রাজ্যের খবর

Sandeshkhali: বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে বিপর্যস্ত সন্দেশখালির একাংশ

কালীনগর ফেরিঘাট থেকে বাঁ দিকে ঘোষপুর স্লুইচ গেটের কাছে বেতনী নদীর বাঁধে বড় আকারের ফাটল দেখা দেয়।

Truth Of Bengal:মন্টু সাহাজী, বসিরহাট : অগাস্টে সন্দেশখালির কালীনগরের মসজিদবাড়িতে বেতনী নদীর ভেঙে যাওয়া বাঁধ জোড়া লাগলেও ফের বাঁধ ভেঙে বড় বিপদের মুখে পড়ে এলাকার মানুষ। কালীনগর ফেরিঘাট থেকে বাঁ দিকে ঘোষপুর স্লুইচ গেটের কাছে বেতনী নদীর বাঁধে বড় আকারের ফাটল দেখা দেয়।(Sandeshkhali)

[আরও পড়ুনঃ বঙ্গ সফরে একসঙ্গে মোদি-রাজনাথ-ডোভাল! কেন এই সফর?]

জরুরি ভিত্তিতে সংস্কারে নামে প্রশাসন।সেই ঘটনার স্মৃতি উস্কে দিয়ে এবার সন্দেশখালির রাধানগর পঞ্চায়েতের নিত্যবেড়িয়া এলাকায় আবারও ভেঙেছে বাঁধ। ভরা কোটালে বিদ্যাধরী নদীর বাঁধ ভাঙায় গ্রামে জল ঢোকে।প্লাবিত এলাকার  মাছের ভেড়ি,চাষের জমি যেমন ক্ষতির মুখে,তেমনই নদীতীরের মানুষেরা বসত বাড়ি নিয়েও আশঙ্কায় রয়েছেন। (Sandeshkhali)

FB POST: https://www.facebook.com/truthofbengal

আগামীদিনে অন্যান্য এলাকার মতোই সন্দেশখালিতেও(Sandeshkhali) বাঁধ সংস্কারে উদ্যোগী হতে চায় বিডিও। প্রকৃতির এমন রোষে বহুবার ক্ষতবিক্ষত হয়েছে সুন্দরবন। অতীতে আমফান, ইয়াশ, আয়লার মতো ঘূর্ণিঝড় নদীবাঁধকে একাধিকবার দুর্বল করে দিয়েছে। ভেঙেছে জনজীবনের ভিত, বিপন্ন হয়েছে সুন্দরবনের সামাজিক ও আর্থিক কাঠামো। বারবার দুর্বল বাঁধ ভাঙনই এই বিপদের মূল কারণ বলে অভিযোগ এলাকাবাসীর। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন ব্লক প্রশাসন ও সেচ দফতরের আধিকারিকরা। জরুরি মেরামতির কাজের প্রস্তুতি চলছে।

 

Related Articles