জলপাইগুড়িতে দোল উপলক্ষে এলাকার সমাজসেবী ও সংখ্যালঘুদের নিয়ে বিশেষ আলোচনা
On the occasion of Dol in Jalpaiguri, a special discussion was held with local philanthropists and minorities

The Truth Of Bengal: জলপাইগুড়ি -কল্যান চন্দ- সোমবার দোল উৎসব। আর সেই কারণে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানায় প্রশাসনিকভাবে এলাকার সমাজসেবী ও সংখ্যালঘু মানুষদের নিয়ে বিশেষ আলোচনা করা হল। এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার সহ রাজগঞ্জ থানা আই সি অনুপম মজুমদার। হোলির দিন গুলোতে কোনরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই সকল ধর্মীয় মানুষকে নিয়ে এক বিশেষ আলোচনা শিবির করা হল প্রশাসনির উদ্যোগে।
দোল উৎসব পারলে ঈদ। সকল ধর্মীয় মানুষকে একত্রিত হয়ে সকল উৎসবে সামিল হওয়ার বার্তা ও সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এই আলোচনা শিবির বলে জানিয়েছেন রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার। ধর্মীয় অনুষ্ঠানে একত্রিত হয়ে থাকা সাথে অন্য ধর্মীয় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এই অনুরোধ করেন প্রশাসন সাধারণ মানুষকে। আলোচনা শিবিরে উপস্থিত ছিলেন সকল ধর্মীয়।
দোল উৎসব ও ঈদ দুদিন ওই প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হবে। এছাড়াও রাস্তায় থাকবে প্রচুর সংখ্যক পুলিশ। শুধুমাত্র শান্তি-শৃঙ্খলা বজায় রাখবার জন্য। এই ধরনের আলোচনা শিবিরতে খুশি সকল ধর্মীয় মানুষগন। সকলেই একত্রিত হয়ে উৎসবে শামিল হওয়ার বার্তা দেন।






