রাজ্যের খবর
নন্দীগ্রামে জারি ১৬৩ ধারা, নির্বাচনের নিরাপত্তায় করা কমিশন
জেলা প্রশাসন থেকে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন কে জানানো হয়েছে।
Truth of Bengal: রাত পোহালে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রথম দফা বিধানসভা নির্বাচন। নজর কারা কেন্দ্রের মধ্যে রয়েছে নন্দীগ্রাম। নিরাপত্তার স্বার্থে জাতীয় নির্বাচন কমিশন কর্তৃক নন্দীগ্রামে ১৬৩ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি গোটা পূর্ব মেদিনীপুর জেলা তেই এই ধারা লাগু করা হয়েছে। জেলা প্রশাসন থেকে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন কে জানানো হয়েছে।
জেলা প্রশাসন থেকে বার্তা দেওয়া হয়েছে, নিয়ম লঙ্ঘন করবে শাস্তি মূলক ব্যবস্থা হবে। কোন সভা বা মিছিল যেমন এই ধারার লাগুর পর করা যাবে না তেমনি ইতিমধ্যেই নির্বাচন কমিশন থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে বহিরাগত সম্পর্কিত তাও কড়া ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশে আন্তর্য সীমানার দিকেও নজর রাখা হয়েছে।






