Mud Collapse: টানা বৃষ্টিতে মাটির ঘর হুড়মুড়িয়ে ধসে মৃত্যু দম্পতির, জামালপুরে মর্মান্তিক ঘটনা
Elderly couple killed when their mud house collapses early morning in Purba Bardhaman due to heavy rain weakening structure.
Truth Of Bengal: পূর্ব বর্ধমান, পিন্টু প্যাটেল: টানা বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি তার নিচে চাপা পড়ে মৃত্যু হল দম্পতির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের মাঠ নসিপুরে। এদিন ভোর প্রায় চারটে কুড়ি নাগাদ এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। জানা গেছে, এদিন মাটির বাড়িতেই ঘুমাচ্ছিলেন প্রায় ৬০ বছর বয়সী মহ: ইউনুস মল্লিক এবং তার স্ত্রী রিজিয়া বেগম মল্লিক।
[আরও পড়ুনঃ Mohammed Siraj: স্টোকস-রুটদের দেওয়া সিরাজের নতুন নাম ফাঁস করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের]
ভোর চারটে ২০ নাগাদ হঠাৎই বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। তারা মাটির নিচে ঘুমন্ত অবস্থাতেই চাপা পড়ে যান দম্পতি। জামালপুর থানার পুলিশ এবং স্থানীয় মানুষজন ঘটনাস্থলে হাজির হয়। কিন্তু মাটি সরিয়ে তাদের বের করা সম্ভব হয়নি। এরপরই জেসিপি মেশিন দিয়ে মাটি সরিয়ে তাদেরকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জামালপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এই ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। টানা বৃষ্টির জেরেই এই মাটির বাড়ির মাটি আলগা হয়ে গিয়ে ভেঙে পড়ে । তারা জেরে মর্মান্তিক মৃত্যু দম্পতির।


