Momin Sheikh: চেন্নাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হরিহরপাড়ার পরিযায়ী শ্রমিকের, আহত আরও ৭ জন
A migrant laborer from Harirhrapara in Murshidabad, Momin Sheikh tragically died in Chennai due to electrocution at a construction site—seven others were also injured.
Truth Of Bengal: আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক। আহত হয়েছেন আরও সাতজন। আহতদের মধ্যে সুন্দোলপুর গ্রামের পাঁচজন ও বাকি দু’জনের বাড়ির অন্য গ্রামের বলে জানা যায়(Momin Sheikh)। পরিবার সুত্রে জানাযায়, মৃত শ্রমিকের নাম মোমিন শেখ, বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সুন্দলপুর এলাকায়।মোমিন শেখ ছিলেন পরিবারের একমাত্র বড় ছেলে। কয়েক বছর আগে বাবাকে হারিয়েছেন। অনেক কষ্টে পরিবারের জন্য একটি পাকা বাড়ি তৈরি করেছিলেন। এইবার কাজ করে ফিরে এসে বিয়ে করার পরিকল্পনা ছিল তার।
[আরও পড়ুনঃ Jalpaiguri Marathon: জলপাইগুড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে ধূপগুড়ি এসটিএস ক্লাবের ম্যারাথন]
হঠাৎ এই মর্মান্তিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ পরিবার। মৃতদেহ কিভাবে বাড়ি নিয়ে আসবে দুশ্চিন্তাই ভেঙে পড়েন পরিবারের লোকজন(Momin Sheikh)। স্থানীয় সূত্রে জানাযায়, প্রায় এক মাস আগে সুন্দলপুর গ্রাম থেকে রাজমিস্ত্রির কাজের জন্য চেন্নাই গিয়েছিলেন।শুক্রবার সকালে চেন্নাইয়ে ওই শ্রমিকরা লোহার রড বাঁধার কাজ করছিলেন।সেই সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে আটজন গুরুতর আহত হন বলে জানাযায়।
FB POST: https://www.facebook.com/truthofbengal
দ্রুত স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোমিন শেখকে মৃত ঘোষণা করেন বলে জানা যায়(Momin Sheikh)। বাকি সাত জন শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন বলে জানাযায়। ঘটনার খবর শুনে মোমিন শেখের পরিবারের পাশে দাঁড়াই গ্রামবাসীরা। গ্রামবাসীরা চাঁদা কালেকশন করে মৃতদেহ ফিরিয়ে আনার উদ্যোগ নেন। মৃতদেহ কবে বাড়িতে পৌঁছাবে, সেই অপেক্ষায় চোখে জল নিয়ে দিন গুনছে পরিবার-পরিজনরা।






