Bank Recruitment: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে শিক্ষানবিশ নিয়োগ, কীভাবে করবেন আবেদন
মোট শূন্যপদ ৭৫০। এরমধ্যে পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ ৩৫।
Truth of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে অ্যাপ্রেনটিশ বা শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৭৫০। এরমধ্যে পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ ৩৫। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। বয়স হতে হবে ২০-২৮ বছরের মধ্যে (Bank Recruitment)।
আরও পড়ুনঃ Momin Sheikh: চেন্নাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হরিহরপাড়ার পরিযায়ী শ্রমিকের, আহত আরও ৭ জন
যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। নিয়োগের জায়গা অনুসারে প্রতি মাসে স্টাইপেন্ড মিলবে। মেট্রোপলিটন এলাকায় ১৫ হাজার, শহর এলাকায় ১২ হাজার ও গ্রামীণ এলাকায় স্টাইপেন্ড মিলবে ১০ হাজার টাকা করে। অনলাইনে লিখিত পরীক্ষায় মোট ১০০ নম্বরের ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেড় ঘণ্টার পরীক্ষা হবে। স্থানীয় ভাষার পরীক্ষা হবে (Bank Recruitment)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
কীভাবে করবেন আবেদন
১০ আগস্ট থেকে অনলাইনে আবেদন করা শুরু হয়েছে। অনলাইনে www.bfsissc.com ওয়েবসাইট মারফত আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত সরাসরি আপলোড করতে হবে। অ্যাপ্রেনটিশ পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ২০ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ৪৭২ টাকা, মহিলা চাকরিপ্রার্থীদের আর তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের ৭০৮ টাকা আর বাকি চাকরিপ্রার্থীদের ৯৪৪ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে (Bank Recruitment)।






