রাজ্যের খবর

Jalpaiguri Marathon: জলপাইগুড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে ধূপগুড়ি এসটিএস ক্লাবের ম্যারাথন

On Independence Day, Jalpaiguri’s STS Club organized a spirited 12 km marathon—flagged off by former football captain Vikash Panji.

Truth Of Bengal: উত্তরবঙ্গের খেলাধুলোর উন্নতির জন্য রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। চা-বলয়ের অন্যতম জেলা জলপাইগুড়িতে গড়ে তোলা হয়েছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া  -র শাখা। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে নিয়ে আসা হয়েছে এই অফিস(Jalpaiguri Marathon)। জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স তথা বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে খেলাধূলোর মাণ উন্নয়নে বড় ভূমিকা পালন করছে।জলপাইগুড়ির এই  কেন্দ্রটিকে উত্তর পূর্বাঞ্চলের খেলাধূলায় ‘সেন্টার অব এক্সেলেন্স’ হিসাবে গড়ে তুলতে চায় সাই।ফুটবল থেকে ক্রিকেট সবকিছুর পরিকাঠামোর উন্নতি করা হয়েছে এই চা বলয়ে। যুবসমাজের মধ্যে গতিশীলতার বার্তা ছড়িয়ে দিতে এবার জলপাইগুড়িতে আয়োজন করা হল ম্যারাথন দৌড়ের।

[আরও পড়ুনঃ Saddam Sheikh: দুই দিন পর বাড়ি ফিরল সাদ্দাম শেখের নিথর দেহ, গ্রামজুড়ে শোকের ছায়া]

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য ক্লাবগুলোর মধ্যে অন্যতম ধূপগুড়ি এসটিএস ক্লাব।  প্রতিবছরের মতো এবারও ৭৯ তম স্বাধীনতা দিবসে ১২ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে এসটিএস ক্লাব(Jalpaiguri Marathon)। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ধূপগুড়ি- ফালাকাটার মাঝে নতুন শালবাড়ি সোনাতলাহাটে পতাকা নেড়ে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সূচনা করেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বিকাশ পাঁজি ও প্রাক্তন ফুটবলার সুমিত মুখার্জি। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দেখতে রাস্তার দুই ধারে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ম্যারাথনে প্রতিবেশী দেশ নেপাল সহ দেশের বিভিন্ন জায়গা থেকে দুই শতাধিক প্রতিযোগী অংশ নেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন উত্তরপ্রদেশের প্রিন্স রাজ যাদব, দ্বিতীয় হরিয়ানার সিস পাল ভোমরা ও প্রতিবেশী দেশ নেপালের নাগেশ্বর আহির(Jalpaiguri Marathon)। স্বাধীনতা দিবসে এসটিএস ক্লাবের পক্ষ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ছাড়াও দাবা, কাবাডি, ক্যারাম প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আসলে পিছিয়ে পড়া এলাকার মানুষের ক্রীড়া সংস্কৃতির বিকাশের মাণোন্নয়নে সুবিধা করে দিয়েছে।