দেশ

Delhi Durga Puja: ‘আসছে বছর আবার হবে’! দূষণ ঠেকাতে দিল্লিতে ১৫১টি কৃত্রিম পুকুরে প্রতিমা বিসর্জন

যমুনা নদীর দূষণ রোধ করতে শুধুমাত্র রাজধানীতেই তৈরি করা হয়েছিল ১৫১টি কৃত্রিম বা অস্থায়ী পুকুর।

Truth of Bengal: আসছে বছর আবার হবে’— এই চিরন্তন স্লোগান তুলে দেশের অন্যান্য প্রান্তের মতোই জমজমাটভাবে সাঙ্গ হলো দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলগুলির দুর্গাপূজা ২০২৫। তবে এবার পরিবেশ সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দিল্লি প্রশাসন। যমুনা নদীর দূষণ রোধ করতে শুধুমাত্র রাজধানীতেই তৈরি করা হয়েছিল ১৫১টি কৃত্রিম বা অস্থায়ী পুকুর। প্রতিটি জেলাশাসক কার্যালয় থেকে এই পুকুরগুলির তালিকা আগেই পুজো কমিটিগুলির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশিকা মেনেই নির্ধারিত কৃত্রিম জলাশয়গুলিতে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে (Delhi Durga Puja)।

দিল্লি লাগোয়া নয়ডা, গাজিয়াবাদ এবং ইন্দিরাপুরমের পুজো কমিটিগুলিও একই নিয়মে বিসর্জন পর্ব সারেন। নয়ডা কালীবাড়ির পূজা মণ্ডপ এবার ছিল বিশেষভাবে আকর্ষণীয়। প্রতিবারের মতো এবারও ১৭ ফুট উঁচু প্রতিমা সেজে উঠেছিল ডাকের সাজে, কিন্তু মণ্ডপটি তৈরি হয়েছিল উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের আদলে। বাংলা থেকে আসা শিল্পীরা বাঁশ, কাপড় ও প্লাইউড ব্যবহার করে সম্পূর্ণরূপে পরিবেশবান্ধব এই মণ্ডপটি তৈরি করেছিলেন, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল (Delhi Durga Puja)।

এই বছর দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলে রেকর্ড বৃষ্টি হয়েছে। পুজোর দিনগুলিতেও বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই কারণে এবার মণ্ডপ তৈরির সময় আয়োজকরা বিশেষ সতর্কতা অবলম্বন করেন। প্যান্ডেল তৈরির কাজে সাধারণ কাপড়ের পাশাপাশি ব্যাপকভাবে ত্রিপল ব্যবহার করা হয়েছে, যাতে প্রাকৃতিক দুর্যোগে উৎসবের কোনো ক্ষতি না হয়। ভক্তি ও আনন্দের এই তিন-চার দিনের শেষে, আগামী বছর মায়ের আরাধনার অঙ্গীকার নিয়ে বিদায় নিলেন প্রবাসী বাঙালিরা (Delhi Durga Puja)।

Related Articles