
The Truth of Bengal: গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়িতে অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিশ। অভিযানে একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়। চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয় কিন্তু চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করে চালককে গ্রেফতার করে পুলিশ।
ধৃতের নাম দিলীপ মাহাতো। সে নকশালবাড়ির অটলের চানাপট্টির বাসিন্দা। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।পুলিশ জানায়, অভিযানে বালি বোঝাই ট্রাক্টরটিতে প্রায় ১০০ টন বালি ছিল। বালি পাচারের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।






