রাজ্যের খবর

Mamata Banerjee: ১২ জুলাই সার্কিট বেঞ্চের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

প্রবাস বিধানসভায় জানালেন আইনমন্ত্রী মলয় ঘটক

Truth Of Bengal:  আগামী ১২ জুলাই সার্কিট বেঞ্চের উদ্বোধন। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবাস বিধানসভায় জানালেন আইনমন্ত্রী মলয় ঘটক।(Mamata Banerjee)আলিপুরদুয়ারে নতুন আদালত কবে উদ্বোধন হবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আইনমন্ত্রী বলেন, যেকোনো আদালতে উদ্বোধন নির্ভর করবে হাইকোর্টের ওপরে। ‌ তবে সার্কিট বেঞ্চের উদ্বোধনের দিনক্ষণ মোটামুটি ঠিক হয়েছে।

আরও পড়ুন: LEOPARD: ডুয়ার্সের চা বাগানে আবার খাঁচাবন্দি লেপার্ড, স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা

সেক্ষেত্রে ১২ জুলাই মুখ্যমন্ত্রীর মাধ্যমে উদ্বোধন হবে।(Mamata Banerjee) ‌ পাশাপাশি আইনমন্ত্রী জানিয়েছেন, ৩২ টি আইন কলেজ ছিল। যার মধ্যে একটি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। চারটি আইন কলেজ সরকার দ্বারা সাহায্যপ্রাপ্ত। ২৭ টি বেসরকারি। বেসরকারি আইন কলেজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেটা এখন হয়েছে ৩০ টা। সব মিলিয়ে আইন কলেজের সংখ্যা ৩৫ টি।

Truth Of Bengal FB: https://www.facebook.com/truthofbengal

শুক্রবার বিধানসভার অধিবেশনে জানিয়েছেন মলয় ঘটক। ২০২৪ সালের ৩১ শে মার্চ পর্যন্ত আইন কলেজের ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল ২০,১১৫ জন। তিনটি নতুন বেসরকারি(Mamata Banerjee) আইন কলেজ হওয়াতে সেই সংখ্যা বেড়েছে ২২,৮৭১জন। শুক্রবার বিধানসভাতে জানিয়েছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। ‌

Related Articles