রাজ্যের খবর

বাংলাকে রক্ষা করুন বাংলাই আগামীদিনে ইন্ডিয়া গড়বেঃ মমতা

Mamata attacks Nishith Pramanik again

The Truth of Bengal; আমাদের যিনি আপদ তিনি বিজেপির তিনি  সম্পদ। নিশীথ প্রামাণিককে আবারও চড়া সুরে আক্রমণ মমতার। বিজেপি বলছে বাংলায় দুর্নীতি হয়েছে,তাহলে শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল সুপ্রিমো। তুফানগঞ্জের সভা থেকে তুলোধনা বিজেপির রাজনীতিকে।

উত্তরপ্রদেশে ৮৫ লক্ষ জবকার্ড দুর্নীতি হয়েছে।কাজের নামে বেনিয়ম করা হয়েছে। গুজরাট –উত্তরপ্রদেশে বিজেপি কী করেছে তার রিপোর্ট প্রকাশ করা হোক। বিজেপির কাছে দাবি তৃণমূল সুপ্রিমোর বাংলায় মানুষ নিশ্চিন্তে বসবাস করছে।শান্তি বজায় রয়েছে এই রাজ্যে। এখানে শান্তি থাকুন।তুফানগঞ্জের সভা থেকে অশান্তিতে প্ররোচনা দেওয়ার জন্য বিজেপির তীব্র সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চাকরি খেয়ে এখন বিজেপির প্রার্থী হয়েছেন।মানুষের কাজ কেড়ে নিয়ে বিজেপির নেতা হয়েছেন।নাম না করে অভিজিত্ গঙ্গোপাধ্যায়কে তুলোধনা মমতা বন্দ্যোপাধ্যায়ের।দেবাংশুর নেতৃত্বে তৃণমূল বিজেপিকে জবাব দেবে।যাঁদের চাকরি চলে গেছে,তাঁরা প্রশ্ন তুলছেন,কেন চাকরি খেলেন।

মোদির গ্যারান্টিকে নিশানা মমতার। বিজেপির গ্যারান্টি আসলে ফাঁকা। সংসদে একদিনে ১৪৭জন সাংসদকে বরখাস্ত করা হয়েছে।গণতন্ত্রকে শেষ করে দিয়েছে বিজেপি সরকার।কিভাবে বছরে ২কোটি।  সিএএ নিয়ে ফের কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।আমি বাবার সার্টিফিকেট দিতে পারব না,আপনারা পারবেন তো ?কিভাবে মানুষকে নাগরিকত্বের নামে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে তা নিয়ে সোচ্চার হন তৃণমূল নেত্রী।কেন্দ্রের সিএএ-এনআরসির ভণিতাকে কটাক্ষ করেন তিনি।সাফ জানান বাংলায় সিএএ-এনআরসি করতে দেওয়া হবে না। বিজপির নেতারা কেন,সিএএতে আবেদন করছেন না ? কেন নাগরিকত্ব চেয়ে কেন্দ্রের কাছে যাচ্ছেন না?  এই প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।সবার নাগরিকত্ব আছে,কেউ সিএএতে আবেদন করবেন না।আবেদন করলেই নাগরিকত্ব হারাবেন।তুফানগঞ্জে দাঁড়িয়ে তুফান তোলার ডাক মমতার।

আমি সবার ছিল ছিলাম,আছি,থাকবো।যতদিন আছি ততদিন গায়ে আঁচ লাগতে দেবো না।কোনরকম অশান্তি বা দাঙ্গা করবেন না। রামের নামে দাঙ্গা করবেন না।আমরা দাঙ্গাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।কড়া বার্তা মমতার। সব ধর্মকে সম্মান করা উচিত।মমতার মুখে সর্বধর্ম সমন্বয়ের বার্তা।সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষার কথা তাঁর গলায়। গণতন্ত্রে ভোট করতে দিন।সবাইকে ভোট করতে দিন।সারা বিশ্ব এই ভোট লক্ষ্য রাখছে।তুফানগঞ্জের সভা থেকে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles