রাজ্যের খবর

Malda: মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! ইংরেজবাজার পুরসভায় জঞ্জাল সার্ভিস চার্জ নিয়ে বিতর্ক তুঙ্গে

শুধু তাই নয় পুরসভার এই সিদ্ধান্তকে কিছুতেই মানতে পারছেন না  নাগরিক থেকে  ব্যবসায়ী মহল।

Truth of Bengal: জনস্বার্থের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন,কোনও পুরসভা যেন জঞ্জালের ওপর কর না বসায়। সেই  নির্দেশকে অমান্য করার অভিযোগ উঠছে  ইংরেজবাজার পুরসভার বিরুদ্ধে। কেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর  এই বিষয়ে সংবেদনশীল নয় ,সেই প্রশ্ন বড় করে উঠছে। কারণ পুরসভা স্পষ্ট জানিয়েছে, ইংরেজবাজার পুরসভায় কোন পরিসেবা নিতে গেলে আগে মেটাতে হবে জঞ্জাল কনজারভেন্সি সার্ভিস চার্জ l এই চার্জ বকেয়া থাকলে পুরো নাগরিকরা পৌরসভার পরিষেবা পাবে না । কোন কাজের  আবেদন পুরসভায় নিয়ে আসলে তাকে  ফিরে যেতে হবে । বোর্ড অফ কাউন্সিলর্স এর বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে ইংরেজবাজার পুরসভা। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক । (Malda)

[আরও পড়ুনঃ CJI Hospitalised: সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রধান বিচারপতি বিআর গভই]

পুরসভার বিরোধী কাউন্সিলররা এই নিয়ে তীব্র সমালোচনা করেছে। শুধু তাই নয় পুরসভার এই সিদ্ধান্তকে কিছুতেই মানতে পারছেন না  নাগরিক থেকে  ব্যবসায়ী মহল। নাগরিকদের সাফকথা কোন রকম জঞ্জাল সার্ভিস চার্জ তারা দেবেন না। এই জঞ্জাল সার্ভিস চার্জ এর বিরুদ্ধে রাস্তায় নেমে সিপিএম দলের কর্মীরা গন স্বাক্ষর কর্মসূচি চালিয়ে যাচ্ছে l (Malda)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

প্রয়োজনে পুর নাগরিকদের সঙ্গে নিয়ে আগামী দিনে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন বিজেপিও l  মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সভাপতি জয়ন্ত কুন্ডু জানান কিছুদিন আগে ব্যবসায়ীদের নিয়ে এজিএম মিটিং হয়েছে। তাতে ব্যবসায়ীরা সকল মিলে জঞ্জাল সার্ভিস চার্জ দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন ।  পুরপ্রশাসন এই বিষয়ে কবে কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করে তাই দেখার। (Malda)

Related Articles