BNP: বাংলাদেশে নির্বাচনের দাবিতে ঢাকায় বিএনপির প্রতিবাদ মিছিল
মিছিল থেকে উপস্থিত হয়ে নির্বাচন নিয়ে মুখ খুলেছেন বিএনপি-র মহাসচিব।
Truth of Bengal: বাংলাদেশে সোমবার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকায় বিএনপির (BNP) তরফে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিছিল থেকে উপস্থিত হয়ে নির্বাচন নিয়ে মুখ খুলেছেন বিএনপি-র মহাসচিব।
[আরও পড়ুনঃ Malda: মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! ইংরেজবাজার পুরসভায় জঞ্জাল সার্ভিস চার্জ নিয়ে বিতর্ক তুঙ্গে]
তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন করতে হবে। পাশাপাশি, তিনি এও বলেন, অনেকেই চেষ্টা করছে দেশে যেন নির্বাচন না হয়। জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে চক্রান্ত করা হচ্ছে। আরো বলেন, নির্বাচন সময় মত হোক। নির্বাচন হতে হবে। মির্জা ফখরুল ইসলাম বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে বিএনপি। প্রসঙ্গত, বাংলাদেশে এখন একটাই আলোচনা, কবে হবে সাধারণ নির্বাচন। (BNP)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের পক্ষে। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ওপর এই নিয়ে চাপও বাড়ছে। এখন একটাই প্রশ্ন সব রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে, চলতি বছরে নির্বাচন হবে, না কি ২০২৬ নির্বাচন হবে। (BNP)






