দেশ

Delhi Crime: দিল্লিতে স্কুলের মধ্যে নাবালককে যৌন নির্যাতন! সহপাঠীর বিরুদ্ধে মামলা রুজু

অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফ থেকে মামলা রুজু করা হয়েছে পকসো আইনে। পাশাপাশি, স্কুলের রিপোর্টও তলব করা হয়েছে এবং ব্যবস্থা করা হয়েছে নাবালকের কাউন্সিলিংয়ের।

Truth Of Bengal: ফের ডবল ইঞ্জিন সরকারের দিল্লি (Delhi Crime) থেকে উঠে এল নাবালক যৌন নির্যাতনের খবর। এবারের ঘটনাস্থল মধ্য দিল্লি। চলতি সপ্তাহে ১৪ বছর বয়সী এক নাবালকের সঙ্গে তার সহপাঠী এমনটি করেছে বলে অভিযোগ। গত বৃহস্পতিবার বিকেলে পুলিশ এই বিষয়টি জানতে পারে পিসিআর কলের দ্বারা। এরপরই তাদের তরফ থেকে নেওয়া হয় যাবতীয় সব পদক্ষেপ।

FB POST: https://www.facebook.com/share/v/1Hr1egsast/

জানা গিয়েছে, এই ঘটনার পর ছাত্রের বেশকিছু অঙ্গে ব্যথা শুরু হয়। পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করায় সেই নাবালক পুরো ঘটনাটি খুলে বলে এবং এরপরই থানায় দায়ের হয় অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফ থেকে মামলা রুজু করা হয়েছে পকসো আইনে। পাশাপাশি, স্কুলের রিপোর্টও তলব করা হয়েছে এবং ব্যবস্থা করা হয়েছে নাবালকের কাউন্সিলিংয়ের (Delhi Crime)।

[আরও পড়ুন: Ayushman Bharat: বকেয়া ১.২১ লক্ষ কোটি! ব্যর্থ ‘আয়ুষ্মান ভারত’? আগ্রহ হারাচ্ছে বেসরকারি হাসপাতালগুলি]

প্রসঙ্গত, এর আগে রাজধানীতে (Delhi Crime) এমন একাধিক ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহতেই এক গ্যাংয়ের বিরুদ্ধে এক নাবালককে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে, যার পর ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এপ্রিল মাসেও এমনই একটি নাবালক যৌন নির্যাতনের ঘটনা ঘটে ওয়াটার স্পোর্টস ক্লাবে। কান্ডটি ঘটিয়েছিল একদল কিশোর। এমনটা লাগাতার ঘটায় যে গেরুয়া শিবিরের মুখ পুড়েছে, তা না বললেও চলে। পাশাপাশি, আগামী দিনে যে এর জন্য তাদের নিন্দার মুখে পড়তে হবে, সেটাও বেশ স্পষ্ট।

Related Articles