রাজ্যের খবর

Krishnagar: বড় সাফল্য নদিয়ার পুলিশের! এক মহিলা সহ ৫ পাচারকারী আটক, উদ্ধার ১০৩৯ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ

এই তিনটে গাড়িতে মোট নটি ব্যাগ ছিল তার যার ভেতর থেকে ১০৩৯ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

মাধব দেবনাথ,নদিয়া: ফের বড়সড় সাফল্য নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশের। কৃষ্ণনগর পুলিশ জেলার কৃষ্ণগঞ্জ থানার তারকনগর হাসখালি বর্ডারে বিশেষ অভিযান চালিয়ে ১০৩৯ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় একটি অটো একটি বাজাজ পালসার বাইক ও একটি স্কুটি আটক করে পুলিশ। এই তিনটে গাড়িতে মোট নটি ব্যাগ ছিল তার যার ভেতর থেকে ১০৩৯ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে যাদের মধ্যে একজন মহিলা।

ঘটনায় এমডিপিএস মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এই অভিযানে উপস্থিত ছিলেন নদীয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল, কৃষ্ণগঞ্জ থানার আইসি সহ একাধিক পুলিশ আধিকারিকরা। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এত পরিমাণে নিষিদ্ধ কাশীর সিরাপ উদ্ধারের ঘটনা কৃষ্ণনগর পুলিশেলার বড় সাফল্য বলে মনে করছে পুলিশ আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর ধৃতরা বেশির ভাগই কৃষ্ণগঞ্জ থানায় পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। তবে পুলিশের এই তৎপরতায় খুশি এলাকার সাধারণ মানুষ সকলেই।

সম্প্রতি কৃষ্ণগঞ্জ বিধানসভার গেদে সীমান্তের একটি আমবাগানের ভেতরে প্রায় পাঁচটি কংক্রিটেড বাঙ্কার উদ্ধার হয়েছিল, যার ভেতর থেকে উদ্ধার হয়েছিল কয়েক লক্ষ নিষিদ্ধ কাশির সিরাপ। এবার আরো একবার হাজারেরও বেশি নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী এলাকায়।

Related Articles