দেশ

৪০০ কেজি আরডিএক্স! মুম্বইয়ে একযোগে বিস্ফোরণের হুমকি, আতঙ্কে কাঁপছে শহর

গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে।

Truth Of Bengal:ফের জঙ্গি হামলার ছক ঘিরে তীব্র চাঞ্চল্য মুম্বইয়ে। শুক্রবার সকালে ট্রাফিক পুলিশের হেল্পলাইনে ফোন আসে— শহরজুড়ে ৩৪টি মানববোমা ছড়ানো হয়েছে। ওই ৩৪ জন আলাদা আলাদা ৩৪টি গাড়িতে রয়েছে বলেও নাকি হুমকি দেওয়া হয়েছে। সব মিলিয়ে অন্তত ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করে একসঙ্গে বিস্ফোরণ ঘটানো হবে। দাবি করা হয়, এতে অন্তত এক কোটি মানুষের মৃত্যু হতে পারে।(Mumbai)

[আরও পড়ুনঃ এসটিএফ-এর বড় সাফল্য! রহড়া কাণ্ডে গ্রেফতার ৩, উদ্ধার ৪১টি বন্দুক]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘লস্কর-ই-জিহাদি’ নামে একটি সংগঠনের তরফ থেকেই হুমকি বার্তা আসে। বলা হয়, মুম্বইয়ে ইতিমধ্যেই ১৪ জন পাকিস্তানি জঙ্গি ঢুকে লুকিয়ে রয়েছে। আগামীকাল অনন্ত চতুর্দশী উপলক্ষে শহরে ভিড় থাকবে, তার আগেই এই হুমকিতে আতঙ্ক ছড়িয়েছে।(Mumbai)

FB POST: https://www.facebook.com/truthofbengal

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রয়োজনীয় নাকা-চেকিং করা হচ্ছে । খবর পেয়েই গোটা শহরে হাই অ্যালার্ট জারি করেছে মুম্বই পুলিশ। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। বিশেষ করে জনবহুল এলাকা, রেলস্টেশন, বাজার ও ধর্মীয় অনুষ্ঠানস্থলে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এর আগে গত সোমবার ভুয়ো বোমা হুমকি দেওয়ার অভিযোগে ৪৩ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযুক্ত মহারাষ্ট্রের থানেতে একটি রেল স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দেন।  ইমেলে দাবি করা হয়েছিল, আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে আইইডি বিস্ফোরণ ঘটানো হবে। তবে তখন তল্লাশি চালিয়ে কিছু মেলেনি। বর্তমানে পুলিশ হুমকির সত্যতা যাচাইয়ে সর্বোচ্চ সতর্কতা নিয়েছে। বারবার এই বোমা হামলার হুমকির জেরে আমজনতার মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।(Mumbai)

Related Articles