Sandeshkhali: সন্দেশখালি কান্ড: শিবু হাজরার জামিনের আর্জি খারিজ
প্রসঙ্গত, গত বছর বঙ্গ রাজনীতির অন্যতম আলোচনার বিষয় ছিল সন্দেশখালি ও সেখানকার বেতাজ বাদশা শেখ শাহজাহান।
Truth Of Bengal: কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা খেলো শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা। জামিনের আর্জি জানিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু রেহাই পেলেন না। কোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। যুক্তি হিসেবে দেখানো হয়েছে যে তিনি গণধর্ষণে অভিযুক্ত। তার ভিত্তিতেই বিচারপতি শুভ্রা ঘোষ আর্জি খারিজ করে দেন। অর্থাৎ, তাঁকে জেলেই থাকতে হবে আপাতত।(Sandeshkhali)
[আরও পড়ুনঃ Kolkata Weather: নিম্নচাপ সরে গেলেও কাটেনি বিপদ! সেপ্টেম্বরের শেষ থেকেই ফের বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস]
প্রসঙ্গত, গত বছর বঙ্গ রাজনীতির অন্যতম আলোচনার বিষয় ছিল সন্দেশখালি ও সেখানকার বেতাজ বাদশা শেখ শাহজাহান। এলাকার মহিলাদের অজস্র অভিযোগ ছিল তাঁর দুই শাগরেদ শিবু হাজরা ও উত্তম সরদারের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, অঞ্চলের মহিলাদের রাতে তুলে নিয়ে যাওয়া হতো দলীয় কার্যালয়ে এবং এরপর তাঁদের উপর চালানো হতো নির্যাতন।(Sandeshkhali)
FB POST: https://www.facebook.com/truthofbengal
ঘটনা জানাজানি হতেই তীব্র হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে। শাসকদল তৃণমূল কংগ্রেসকে পড়তে হয় বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে। যদিও রাজ্য সরকারও পাল্টা দেয় তাদের। তবে এলাকার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে তাঁদের ধরা না পড়ায়। শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে শিবু রাজ্য পুলিশের জালে ধরা পড়েন। যদিও পরে কিছু ভিডিও প্রকাশ্যে আসে যেখানে দাবি করা হয় যে পুরো ঘটনাটাই সাজানো। তা নিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি। শাসক শিবিরের বক্তব্য, দলকে বদনাম করার জন্য এমনটা করা হয়েছিল। আবার বিরোধীদের বক্তব্য, এটি শাসকদলের এক চক্রান্ত।(Sandeshkhali)
উল্লেখ্য, ২০২৪ সালে রেশন দুর্নীতির তদন্ত করতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। কিন্তু সেখানে তাঁদের পড়তে হয় স্থানীয়দের হামলার মুখে, যার তীব্র সমালোচনা করা হয়েছিল। পরে অবশ্য শাহজাহান ও তাঁর অনুগামীরা ধরা পড়েন। বর্তমানে তাঁরা জেলেই রয়েছেন।






