রাজ্যের খবর

Khirpai Baroma Temple: বছরের প্রথম দিনেই ক্ষীরপাইয়ের বড়মা মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তরা মায়ের দর্শন করেন।

সুমন মন্ডল, ঘাটাল: বছরের প্রথম দিনেই ভক্তসমাগমে উপচে পড়ল ক্ষীরপাইয়ের ঐতিহ্যবাহী বড়মা মন্দির। ভোর থেকেই মন্দির চত্বরে হাজার হাজার ভক্তের ভিড় লক্ষ্য করা যায়। নতুন বছরের সূচনায় মা বড়মার আশীর্বাদ নিতে দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছেন মন্দির প্রাঙ্গণে।ভোররাত থেকেই শুরু হয় বিশেষ পুজো ও আরতি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তরা মায়ের দর্শন করেন।

কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউ বা মানত পূরণ করতে, আবার অনেকেই নতুন বছরের মঙ্গলকামনায় মায়ের চরণে প্রণাম জানান। ভক্তদের ভিড় সামলাতে মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি প্রশাসনের তরফেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।মন্দির সংলগ্ন এলাকায় উৎসবের আবহ। দোকানপাটে উপচে পড়া ভিড়, প্রসাদ ও পূজার সামগ্রী কিনতে ব্যস্ত মানুষজন। ভক্তদের নিরাপত্তা ও সুষ্ঠু দর্শনের জন্য স্বেচ্ছাসেবকরাও তৎপর রয়েছেন।স্থানীয়দের মতে, বছরের প্রথম দিনে বড়মা মন্দিরে এমন ভিড় ক্ষীরপাইয়ের ঐতিহ্য ও মানুষের গভীর বিশ্বাসেরই প্রতিফলন। ন

তুন বছর শুরু হল মায়ের আশীর্বাদ নিয়ে—এই বিশ্বাসেই আজ মন্দিরমুখো হাজারো মানুষ। মায়ের ওপর অগাধ বিশ্বাস নিয়ে মায়ের টানেই আসা জানাচ্ছেন ভক্তরা। ক্ষীরপাই এর বড় মা যেখানে লাগে না প্রণামী নেই পুরোহিত। নিজের পুজো নিজেই করতে হয়। বিশ্বাসের উপর ভর করে বছরের প্রথম দিনেই ক্ষীরপাই এর বড় মায়ের মন্দিরে উপচে পড়া ভিড়। শুধু জেলা নয় ভিন রাজ্য থেকেও বহু দর্শনার্থী আছেন মায়ের কাছে।