রাজ্যের খবর

Jhargram Elephant Deaths: ঝাড়গ্রামে ট্রেন দুর্ঘটনায় তিনটি হাতির মর্মান্তিক মৃত্যু, বন দফতরের ভূমিকায় উঠছে প্রশ্ন

শুক্রবার গভীর রাতে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক হাতি ও দুটি শাবকের।

Truth of Bengal: ঝাড়গ্রামে ফের রেললাইনে প্রাণ হারাল তিনটি হাতি। শুক্রবার গভীর রাতে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক হাতি ও দুটি শাবকের। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বাঁশতলা স্টেশনের কাছে, রাত প্রায় ১টা নাগাদ (Jhargram Elephant Deaths)।

আরও পড়ুন: Contract Labour: শ্রমিকদের বিষয়ে উদাসীন কেন্দ্রের সরকার

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় বন দফতরের কর্মী ও হুলা পার্টির সদস্যরা হাতিগুলিকে অন্যত্র সরিয়ে দেওয়ার কাজ করছিলেন। তবে, সময়মতো তৎপরতা দেখাতে না পারার অভিযোগ উঠেছে বন দপ্তরের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে, কেন পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত হুলা পার্টি মোতায়েন করা হয়নি?

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও রেল কর্তৃপক্ষ। সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে বনকর্মীরা মৃত হাতিগুলির দেহ উদ্ধার করেন। স্থানীয়দের অভিযোগ, এভাবে একের পর এক হাতি মৃত্যু হলেও বন দপ্তরের পক্ষ থেকে কার্যকরী কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না। বন ও রেল দপ্তরের সমন্বয়হীনতা ও অবহেলা নিয়ে বারবার অভিযোগ উঠলেও প্রশাসন নীরব (Jhargram Elephant Deaths)।

 

Related Articles