খেলা

Shoaib Akhtar: পাক ক্রিকেটারদের সঙ্গে সূর্যরা করমর্দন না করায়, হৃদয় ভেঙেছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘ভারতীয় ক্রিকেটারদের এমন আচরণ দেখে আমি সত্যিই খুব ব্যথিত হয়েছি।

Truth of Bengal: গত রবিবার এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে সাত উইকেটে জয় ছিনিয়ে নেয় সূর্যকুমার যাদবরা। কিন্তু ম্যাচ শেষে ভারতীয় দলের ক্রিকেটাররা সৌজন্যতা দেখাননি পাক ক্রিকেটারদের সঙ্গে। যা নিয়ে ব্যথিত প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhtar)।

আরও পড়ুনঃ Ameesha Patel: আপেলের সঙ্গে কমলালেবুর তুলনা চলে না’, ‘সাইয়ারা’ প্রসঙ্গে কেন এমন বললেন আমিশা?

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘ভারতীয় ক্রিকেটারদের এমন আচরণ দেখে আমি সত্যিই খুব ব্যথিত হয়েছি। এবং আমার হৃদয়ও ভেঙে গিয়েছে (Shoaib Akhtar)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

এখানেই শেষ নয়, প্রাক্তন পাক ক্রিকেটার আরও জানান, ‘সত্যি কথা বলতে কি ভারতীয় ক্রিকেটারদের এই মনোভাব দেখে আমার খুব খারাপ লেগেছে। এই বিষয়ে কি বলব আমি কিছুই বুঝতে পারছি না। তবে ম্যাচ জেতার জন্য ভারতকে সালাম জানাই। পাশাপাশি এটাও বলি, এ ক্রিকেট ম্যাচকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করো না মাঠের বাইরের ঘটনা খেলার মাঠে টেনে আনা উচিত নয়। যা হয়েছে ভুলে যাও, এটা ক্রিকেট খেলা। পরস্পরের সঙ্গে হাত মেলাও। সৌহাদ্য দেখাও (Shoaib Akhtar)।’

Related Articles