খেলা

Jasprit Bumrah: বুমরাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য! চোটই কি বিশ্রামের কারণ?

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওয়ার্কলোড নয়, শেষ টেস্টে বুমরার না খেলার অন্যতম কারণই হল চোট

Truth of Bengal: ওভাল টেস্টের শেষ দিনই সামনে এল ভারতীয় পেসার যশপ্রীত বুমরাকে নিয়ে নতুন এক তথ্য। যা শুনে হয়ত কিছুটা হলেও মনমরা হয়ে যাবেন বুমরা ভক্তরা। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওয়ার্কলোড নয়, শেষ টেস্টে বুমরার না খেলার অন্যতম কারণই হল চোট (Jasprit Bumrah)।

আরও পড়ুনঃ DVC Flood: রেকর্ড জল ছেড়ে বাংলাকে ভাসিয়েছে ডিভিসি! কেন্দ্রের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মমতার

উল্লেখ্য, যশপ্রীত বুমরা যে পাঁচ টেস্টের সব ম্যাচে খেলবেন না, তা সিরিজ শুরুর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল বিসিসিআই-র পক্ষ থেকে। কিন্তু কোন কোন টেস্ট ম্যাচে বুমরাকে খেলান হবে তাও জানানো হয়নি। এদিকে বোর্ডের এক সূত্র মারফত জানা গিয়েছে, ওভাল টেস্ট শুরু হওয়ার সময়ই নাকি বুমরাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং পঞ্চম টেস্ট চলাকালীন বুমরাকে স্কোয়াড থেকেও ছেড়ে দেওয়া হয়েছে।

বোর্ডের এক সূত্র মারফত জানা গিয়েছে যে, অতিরিক্ত চাপের কারণে নয়, বুমরার হাঁটুতে সামন্য চোট রয়েছে। সেই কারণেই তাঁকে ওভালের শেষ টেস্টে খেলানো হয়নি। তবে আশার কথা এই যে, বুমরার চোট তেমন গুরুত্বপূর্ণ নয়। এমনকি অস্ত্রোপচারেরও প্রয়োজন নেই। বুমরার চোটের জায়গাতে স্ক্যানও করা হয়েছে। সেই রিপোর্ট দেখেই ভারতীয় পেসারকে নিয়ে বোর্ডের চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে (Jasprit Bumrah)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

প্রসঙ্গত, ম্যাঞ্চেস্টার টেস্টের তৃতীয় দিনের ম্যাচ শেষে যখন ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিংরুমে ফিরে আসছিলেন, সেই সময় প্রচণ্ডভাবে ক্লান্ত দেখাচ্ছিল বুমরাকে। এমনকি সাজঘরের সিঁড়িতে উঠতেও যথেষ্ট কষ্ট হচ্ছিল তাঁর। পা-ও ঠিকমত ফেলতে পারছিলেন না তিনি। যা দেখে মনে করা হচ্ছে বুমরা সেই সময়ই চোট পান। বোর্ডের আর এক সূত্র মারফত জানা গিয়েছে, আগামী দিনে বুমরাকে প্রতিটা সিরিজের দল নির্বাচনের আগে মেডিক্যাল টিমকে এই ভারতীয় পেসারের ফিট সার্টিফিকেট জমা দিতে হবে (Jasprit Bumrah)।

Related Articles