রাজ্যের খবর
Trending

বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীদের মারে জখম মহিলারা, উত্তেজনা ঝাড়গ্রামে

Injured women beat security guards of BJP candidate, tension in Jhargram

The Truth Of Bengal : তৃণমূল সমর্থক মহিলাদের ওপর আক্রমণ চালায় বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীরা। গ্রামে ঢুকে ভয় দেখানোর অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী প্রণত টুডু ও তাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। তৃণমূলকে ভোট দিলে গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া হয়। করবেটা এক নম্বর ব্লকের খড়কুসমা ২১২ নম্বর বুথে ঘটনা। বিজেপি প্রার্থীর নিরাপত্তা রক্ষীদের আক্রমণে বেশ কয়েকজন মহিলা গুরুতর জখম হন।

গোটা গ্রামের মহিলারা এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে ওঠেন। তারপরেই রুখে দাঁড়ান বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। এই ঘটনায় অ্যাকশন রিপোর্ট চেয়ে পাঠায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সেই সঙ্গে ওই এলাকায় অতিরিক্ত বাহিনী পাঠানোর নির্দেশ দেয়। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বুথ পরিদর্শনে যাওয়ার সময় বিজেপি প্রার্থী প্রণত টুডু। সেই সময় তাঁকে দেখে বিক্ষোভ শুরু হয়।

বিজেপির অভিযোগ, ঢিল ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। তাঁর গাড়ির কাচ ভেঙে গিয়েছে। হামলার ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান জখম হয়েছেন। তাঁর মাথা ফাটে বলে অভিযোগ। তবে বিজেপির বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে তৃণমূল। শাসক দলের বক্তব্য, শান্তিতেই ভোট হচ্ছিল এখানে। বিজেপি অশান্তি পাকানোর চেষ্টা করে। প্রণত টুডুর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি, মহিলারা যখন ভোট দিচ্ছিলেন, সেই সময় বিজেপি প্রার্থীর মারে জখম হন কয়েকজন মহিলা।

Related Articles